Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
মাটিয়া কলোনি বাইতুল আমান জামে মসজিদের শুভ উদ্বোধন বৃহত্তর চট্টগ্রাম সমিতির জেদ্দার মেজবানির আদলে সেহেরি ও দোয়া মাহাফিল ৭৪ তম বর্ষে পদার্পণ করলো শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালী মাতার পুজো মুয়াজ্জিনের ডাকে সাহরী খাবো প্রবাসীর ঘরে ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা ‍লুট নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাইতে গেলে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরী আমেনা বেগমকে গনধর্ষণের পর হত্যা সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের উদ্যোগ আইন শৃংখল সভায় ওর্য়াড বিএনপি সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন এর উদ্যোগে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ রমজানের মহাত্ম ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এর পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে বৃটেনে ইফতার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মাদ্রাসা বোর্ডের বৃত্তিতে শতভাগ সাফল্য অর্জন করে নাগেশ্বরীর আল-কারীম ক্যাডেট মাদ্রাসা

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২ Time View

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

দীর্ঘদিন পর পুর্নরায় চালু হওয়া জুনিয়র বৃত্তি (অষ্টম শ্রেণি) এবং মাদ্রাসা বোর্ডের অধীনে ইবতেদায়ী সমাপনী (পঞ্চম শ্রেণি) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর নাগেশ্বরীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি শিক্ষা প্রতিষ্ঠান। শতভাগ সাফল্য অর্জন করে নজির গড়েছে উপজেলার কলেজ মোড়ে অবস্থিত আল-কারীম ক্যাডেট মাদ্রাসা।

২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় মাদ্রাসা বোর্ডের আওতায় নাগেশ্বরী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। ট্যালেন্টপুলে ১০ জন এবং সাধারণ গ্রেডে ৩৬ জন বৃত্তি অর্জন করে।এর মধ্যে আল-কারীম ক্যাডেট মাদ্রাসা থেকে ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১৬ জনই বৃত্তি লাভ করে শতভাগ সাফল্য অর্জন করে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নাগেশ্বরী উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি শুরু থেকেই শিক্ষার মানোন্নয়নে বিশেষ সুনাম অর্জন করে আসছে। এর আগে ২০১৭ সালেও প্রতিষ্ঠানটি বৃত্তি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছিল।ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬ জন শিক্ষার্থী হলেন-ইহসান বাবু, মুয়াজ আদমান, জুনাইদ আহমেদ, আশফিয়া সুলতানা, নুসরাত বিনতে মোন্নাফ ও রাইসা তাবাসসুম।

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থী হলেন- এনাম বাবু সিয়াম, শহিদুল ইসলাম সজিব, মমিনুল ইসলাম মাসুম, জুনাইদ হাসান তাওহীদ, মুজাহিদ ইসলাম, আনাছ ব্যাপারী, সাওদা আক্তার সারাহ, সিরাজুম মনিরা, সুমাইয়া আক্তার ও আসমাউল হুসনা শিমু।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ।প্রতিষ্ঠানের প্রশাসনিক পরিচালক ফরহাদ হোসেন বলেন, এ সাফল্য আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের একাগ্রতা এবং অভিভাবকদের সচেতন সহযোগিতায় আমরা এই অর্জন পেয়েছি। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করে যাব।

অভিভাবকরা জানান, নিয়মিত পাঠদান, কঠোর অনুশাসন ও নিবিড় তত্ত্বাবধানের কারণেই শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় নাগেশ্বরীতে মোট ৯২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৩৭ জন ট্যালেন্টপুলে এবং ৫৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

ফল প্রকাশের পর প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

মাটিয়া কলোনি বাইতুল আমান জামে মসজিদের শুভ উদ্বোধন

মাদ্রাসা বোর্ডের বৃত্তিতে শতভাগ সাফল্য অর্জন করে নাগেশ্বরীর আল-কারীম ক্যাডেট মাদ্রাসা

Update Time : ১১:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬