Dhaka ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বকশীগঞ্জে দশানী নদীর ভাঙন রোধ ও স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি সামনের নির্বাচনকে ঘিরে অপপ্রচার মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ । পূর্ব চৌরাস্তা দখলমুক্ত; দীর্ঘদিনের যানজট নিরসনে স্বস্তি ফিরছে পীরগঞ্জে কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইনকিলাব এর ৪০তম বর্ষপূর্তি উদযাপন আদমদীঘিতে বিএনপি দুই নেতার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ, পাল্টাপাল্টি বক্তব্যে জনমনে প্রশ্ন নিরাপত্তাহীনতায় সনাতনীরা: জ্বলছে সম্প্রীতির বাংলাদেশ– দায় কার নেত্রকোনা কেন্দুয়া থানার মামলার বাদী মাইনুল ইসলাম কে প্রতিপক্ষের হুমকি।
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে খুন হয় শিহাব

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর শিহাব শেখ খুন হওয়ার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় পলাতক আসামি কলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৮নং আসামি গোদাগাড়ী উপজেলার হাজিবান্দুড়িয়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে মো. কলিম (৩২), কে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সূত্রে জানা যায়, নিহত কিশোর শিহাব শেখের সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ১৪ বছরের এক নাবালিকা মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার সঙ্গে দেখা করতে গত ২০ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে শিহাব তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়।

সেই রাতে প্রায় ৮টার দিকে তারা হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আটজন এজাহারনামীয় এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি শিহাবের পথরোধ করে। পরে তারা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শিহাবকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে শিহাব পাশের পুকুরে লাফ দেয়, কিন্তু গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর দুপুরে শিহাব মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি কলিমকে গ্রেপ্তার করে র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব জানিয়েছে, এই নারকীয় হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং গণমাধ্যমেও তা ব্যাপকভাবে প্রচারিত হয়।

আরও পড়ুনঃ  অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মরণে ইস্টবেঙ্গল মাঠে ট্রিবিউট ম্যাচ ও ‘ছবিওয়ালা’ ট্রেলার লঞ্চ
Tag :
জনপ্রিয় নিউজ

বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে খুন হয় শিহাব

সময়: ১০:২৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর শিহাব শেখ খুন হওয়ার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় পলাতক আসামি কলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৮নং আসামি গোদাগাড়ী উপজেলার হাজিবান্দুড়িয়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে মো. কলিম (৩২), কে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সূত্রে জানা যায়, নিহত কিশোর শিহাব শেখের সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ১৪ বছরের এক নাবালিকা মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার সঙ্গে দেখা করতে গত ২০ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে শিহাব তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়।

সেই রাতে প্রায় ৮টার দিকে তারা হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আটজন এজাহারনামীয় এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি শিহাবের পথরোধ করে। পরে তারা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শিহাবকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে শিহাব পাশের পুকুরে লাফ দেয়, কিন্তু গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর দুপুরে শিহাব মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি কলিমকে গ্রেপ্তার করে র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব জানিয়েছে, এই নারকীয় হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং গণমাধ্যমেও তা ব্যাপকভাবে প্রচারিত হয়।

আরও পড়ুনঃ  নবীগঞ্জে দুই স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই: অস্ত্রসহ এক ছিনতাইকারী আটক, পুলিশের সাঁড়াশি অভিযান