Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডুমুরিয়ার খর্নিয়ায় নদী খননের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত: পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় উপজেলা প্রশাসন ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার হামলার ক্ষতিপূরণ চায় ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পাহাড়ি ঢলে তলিয়ে গেল রাঙ্গামাটির ফারুয়া বাজার, বিচ্ছিন্ন যোগাযোগে দুর্ভোগে হাজারো মানুষ পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে বিক্ষোভ, ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার তিন যুবকের তিন মাসের কারাদণ্ড ময়মনসিংহ নান্দাইলের আবু তাহের এর দায়েল কৃত মামলা হাত থেকে রেহাই পেতে চায় দুলাল পরিবার বর্গ বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পীরগঞ্জে ওয়াজ মাহফিল না মেলা?ধর্মীয় আয়োজন ঘিরে বিস্ময়ে এলাকাবাসী!

সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের আলীপুকুর ঈদগাহ মাঠে আয়োজিত ওয়াজ মাহফিল ঘিরে তৈরি হয়েছে এক ভিন্ন চিত্র। ধর্মীয় ভাবগাম্ভীর্যের বদলে মাঠজুড়ে যেন রঙিন আলো, দোকানের কোলাহল আর বিনোদনের আমেজ। মূল মাহফিলের উদ্দেশ্য ছিল ইসলামি আদর্শ প্রচার ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা, কিন্তু বাস্তবে সেই আয়োজনের ছায়া যেন মিশে গেছে মেলার ঝলমলে সাজে।

শনিবার রাতে অনুষ্ঠিত এই ওয়াজ মাহফিল উপলক্ষে মাঠের চারপাশে গড়ে ওঠে অস্থায়ী বাজার। সেখানে নানা রকম খেলনা, প্রসাধনী, গৃহসজ্জার সামগ্রী, খাবারদাবার ও উপহারসামগ্রীর দোকান বসে। সন্ধ্যা গড়াতেই তরুণ-তরুণী, যুবক-যুবতীরা ভিড় জমাতে শুরু করে এই অস্থায়ী বাজারে। কেউ কেনাকাটা করছে, কেউ ঘুরে ঘুরে ছবি তুলছে। পুরো পরিবেশ যেন উৎসবমুখর এক মেলায় পরিণত হয়।

চোখে পড়েছে কয়েকটি দম্পতিকে, যারা হাসি-আনন্দে মেলা ঘুরে বেড়াচ্ছেন। ধর্মীয় পরিবেশের চেয়ে তাদের আগ্রহ যেন বিনোদনকেন্দ্রিক। এ দৃশ্য অনেকের মধ্যেই বিস্ময় জাগিয়েছে। স্থানীয় এক সচেতন নাগরিক ক্ষোভ প্রকাশ করে প্রতিবেদককে বলেন, “আমরা ভেবেছিলাম এখানে ওয়াজ শুনে আত্মিক শান্তি পাব। কিন্তু এখানে এসে দেখি মেলার কোলাহল,এটা আসলে মাহফিল নাকি মেলা?”

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফিলের আসরে কয়েকজন বক্তা বয়ান দিচ্ছিলেন ঠিকই, কিন্তু তাদের সামনে উপস্থিত শ্রোতা ছিল হাতে গোনা। অন্যদিকে মেলার দোকানগুলোতে উপচেপড়া ভিড়। অনেকেই মন্তব্য করেছেন,“ওয়াজে ঢুকতে হলে আগে মেলার ভিড় ঠেলে যেতে হয়!”

ধর্মীয় অনুষ্ঠানের নামে এ ধরনের বাণিজ্যিক ও বিনোদনমূলক পরিবেশ নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে সামাজিক অবক্ষয়ের প্রতিফলন বলে মন্তব্য করেছেন, আবার অনেকে মনে করছেন, ধর্মীয় আয়োজনের পবিত্রতা রক্ষায় আয়োজকদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।

পীরগঞ্জের সচেতন মহল মনে করছে, ওয়াজ মাহফিলের মূল লক্ষ্য যদি আধ্যাত্মিক জাগরণ হয়, তবে সেটিকে উৎসব বা মেলার রূপ দেওয়া ধর্মীয় অনুভূতির অবমাননা। বিষয়টি নিয়ে প্রশাসন ও আয়োজকদের সতর্ক নজর দেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে এমন আয়োজন তার প্রকৃত উদ্দেশ্য হারিয়ে না ফেলে।

আরও পড়ুনঃ  শিক্ষকদের সম্মানী বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, পর্যায়ক্রমে পাবে প্রশিক্ষণ ও নতুন সুবিধা
Tag :
জনপ্রিয় নিউজ

ডুমুরিয়ার খর্নিয়ায় নদী খননের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত: পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় উপজেলা প্রশাসন

পীরগঞ্জে ওয়াজ মাহফিল না মেলা?ধর্মীয় আয়োজন ঘিরে বিস্ময়ে এলাকাবাসী!

সময়: ১১:৩৪:১২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের আলীপুকুর ঈদগাহ মাঠে আয়োজিত ওয়াজ মাহফিল ঘিরে তৈরি হয়েছে এক ভিন্ন চিত্র। ধর্মীয় ভাবগাম্ভীর্যের বদলে মাঠজুড়ে যেন রঙিন আলো, দোকানের কোলাহল আর বিনোদনের আমেজ। মূল মাহফিলের উদ্দেশ্য ছিল ইসলামি আদর্শ প্রচার ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা, কিন্তু বাস্তবে সেই আয়োজনের ছায়া যেন মিশে গেছে মেলার ঝলমলে সাজে।

শনিবার রাতে অনুষ্ঠিত এই ওয়াজ মাহফিল উপলক্ষে মাঠের চারপাশে গড়ে ওঠে অস্থায়ী বাজার। সেখানে নানা রকম খেলনা, প্রসাধনী, গৃহসজ্জার সামগ্রী, খাবারদাবার ও উপহারসামগ্রীর দোকান বসে। সন্ধ্যা গড়াতেই তরুণ-তরুণী, যুবক-যুবতীরা ভিড় জমাতে শুরু করে এই অস্থায়ী বাজারে। কেউ কেনাকাটা করছে, কেউ ঘুরে ঘুরে ছবি তুলছে। পুরো পরিবেশ যেন উৎসবমুখর এক মেলায় পরিণত হয়।

চোখে পড়েছে কয়েকটি দম্পতিকে, যারা হাসি-আনন্দে মেলা ঘুরে বেড়াচ্ছেন। ধর্মীয় পরিবেশের চেয়ে তাদের আগ্রহ যেন বিনোদনকেন্দ্রিক। এ দৃশ্য অনেকের মধ্যেই বিস্ময় জাগিয়েছে। স্থানীয় এক সচেতন নাগরিক ক্ষোভ প্রকাশ করে প্রতিবেদককে বলেন, “আমরা ভেবেছিলাম এখানে ওয়াজ শুনে আত্মিক শান্তি পাব। কিন্তু এখানে এসে দেখি মেলার কোলাহল,এটা আসলে মাহফিল নাকি মেলা?”

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফিলের আসরে কয়েকজন বক্তা বয়ান দিচ্ছিলেন ঠিকই, কিন্তু তাদের সামনে উপস্থিত শ্রোতা ছিল হাতে গোনা। অন্যদিকে মেলার দোকানগুলোতে উপচেপড়া ভিড়। অনেকেই মন্তব্য করেছেন,“ওয়াজে ঢুকতে হলে আগে মেলার ভিড় ঠেলে যেতে হয়!”

ধর্মীয় অনুষ্ঠানের নামে এ ধরনের বাণিজ্যিক ও বিনোদনমূলক পরিবেশ নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে সামাজিক অবক্ষয়ের প্রতিফলন বলে মন্তব্য করেছেন, আবার অনেকে মনে করছেন, ধর্মীয় আয়োজনের পবিত্রতা রক্ষায় আয়োজকদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।

পীরগঞ্জের সচেতন মহল মনে করছে, ওয়াজ মাহফিলের মূল লক্ষ্য যদি আধ্যাত্মিক জাগরণ হয়, তবে সেটিকে উৎসব বা মেলার রূপ দেওয়া ধর্মীয় অনুভূতির অবমাননা। বিষয়টি নিয়ে প্রশাসন ও আয়োজকদের সতর্ক নজর দেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে এমন আয়োজন তার প্রকৃত উদ্দেশ্য হারিয়ে না ফেলে।

আরও পড়ুনঃ  সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ উত্থাপন, তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ