Dhaka ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ মধ্যনগরের আমানিপুরে ৮ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার স্থায়ী নিয়োগের দাবিতে এলএসপি সদস্যদের টানা ১০ দিনের অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে এনসিপির জনসভা, গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবি সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সাভারে ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, আহত ৪ বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ কসবায় ব্যাংকার হত্যাকারীর ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘আইডিয়াল বইমেলা–২০২৫

শাকিলহোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আইডিয়াল বইমেলা–২০২৫’।

বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সম্মানিত চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমূল্য সরকার অমল কবি ও কথা শিল্পী, সরকার আব্দুল আলিম, কালিয়াকৈর প্রেসক্লাব সভাপতি, মাহবুব রহমান কালিয়াকৈরে প্রেসক্লাব এর নির্বাহী সদস্য, ইমারত হোসেন, সাংবাদিক দৈনিক যায়যায়দিন ও মডেল প্রেসক্লাব সভাপতি, সাগর আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক মডেল প্রেস ক্লাব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ অসংখ্য বইপ্রেমী দর্শনার্থী।

বইমেলার আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তিন দিনব্যাপী মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এবারের বইমেলায় রয়েছে দেশি–বিদেশি প্রকাশনার প্রায় ত্রিশ হাজার বই, যার মধ্যে রয়েছে শিশু–কিশোর সাহিত্য, উপন্যাস, কবিতা, ধর্মীয়, ইতিহাস, বিজ্ঞান, ভ্রমণ, গল্প ও প্রবন্ধের বই।

মেলায় স্থাপন করা হয়েছে ছয়টি আকর্ষণীয় বইয়ের স্টল, যেগুলোর নামকরণ করা হয়েছে বাংলা সাহিত্যের কালজয়ী সাহিত্যকর্মের নামে— অগ্নিবীণা বই ঘর, বনলতা সেন, বিষাদ সিন্ধু, নকশী কাঁথার মাঠ, সোনার তরী, সোনালী কাবিন

তিন দিনব্যাপী এই বইমেলা সকলের জন্য উন্মুক্ত, যাতে বইপ্রেমী সাধারণ মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন—বই হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু। আজকের প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ কিছুটা কমে গেলেও আমরা চাই, বইয়ের প্রতি তাদের আগ্রহ আবার ফিরিয়ে আনতে। তাই প্রতিবছরই আমরা এই বইমেলার আয়োজন করি, যাতে শিক্ষার্থীরা বইয়ের সঙ্গে নতুন করে বন্ধুত্ব গড়ে তোলে। বই শুধু বিনোদনের উৎস নয়, এটি এক জাতির চিন্তা, সংস্কৃতি ও নৈতিকতার প্রতিচ্ছবি।

আরও পড়ুনঃ  রাজাখালী মাতবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মেধাবী নাঈমুল হাসানের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

তিনি আরও বলেন—এই বইমেলার মাধ্যমে আমরা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে একত্রিত করছি — জ্ঞানের আলো ও মানবতার বন্ধনে। ভবিষ্যতে এই বইমেলাকে আরও বৃহৎ আকারে ও বৈচিত্র্যময়ভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

প্রথম দিন থেকেই বইমেলায় বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শিশু–কিশোররা তাদের অভিভাবকদের সঙ্গে এসে আগ্রহভরে গল্প, ছড়া ও রূপকথার বই কিনছে। বিশেষ করে শিশু সাহিত্য ও সায়েন্স ফিকশন বইয়ের স্টলে ছিল সর্বাধিক ভিড়।

শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, এই বইমেলা শুধু বই বিক্রির অনুষ্ঠান নয়; এটি জ্ঞানচর্চা, সংস্কৃতি ও পাঠাভ্যাসের উৎসব, যা নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ জাগিয়ে তুলছে এবং আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখছে।

স্বাক্ষরিত মিডিয়া উইং
আইডিয়াল বইমেলা আয়োজক কমিটি ২০২৫

Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘আইডিয়াল বইমেলা–২০২৫

সময়: ০৬:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

শাকিলহোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আইডিয়াল বইমেলা–২০২৫’।

বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সম্মানিত চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমূল্য সরকার অমল কবি ও কথা শিল্পী, সরকার আব্দুল আলিম, কালিয়াকৈর প্রেসক্লাব সভাপতি, মাহবুব রহমান কালিয়াকৈরে প্রেসক্লাব এর নির্বাহী সদস্য, ইমারত হোসেন, সাংবাদিক দৈনিক যায়যায়দিন ও মডেল প্রেসক্লাব সভাপতি, সাগর আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক মডেল প্রেস ক্লাব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ অসংখ্য বইপ্রেমী দর্শনার্থী।

বইমেলার আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তিন দিনব্যাপী মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এবারের বইমেলায় রয়েছে দেশি–বিদেশি প্রকাশনার প্রায় ত্রিশ হাজার বই, যার মধ্যে রয়েছে শিশু–কিশোর সাহিত্য, উপন্যাস, কবিতা, ধর্মীয়, ইতিহাস, বিজ্ঞান, ভ্রমণ, গল্প ও প্রবন্ধের বই।

মেলায় স্থাপন করা হয়েছে ছয়টি আকর্ষণীয় বইয়ের স্টল, যেগুলোর নামকরণ করা হয়েছে বাংলা সাহিত্যের কালজয়ী সাহিত্যকর্মের নামে— অগ্নিবীণা বই ঘর, বনলতা সেন, বিষাদ সিন্ধু, নকশী কাঁথার মাঠ, সোনার তরী, সোনালী কাবিন

তিন দিনব্যাপী এই বইমেলা সকলের জন্য উন্মুক্ত, যাতে বইপ্রেমী সাধারণ মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন—বই হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু। আজকের প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ কিছুটা কমে গেলেও আমরা চাই, বইয়ের প্রতি তাদের আগ্রহ আবার ফিরিয়ে আনতে। তাই প্রতিবছরই আমরা এই বইমেলার আয়োজন করি, যাতে শিক্ষার্থীরা বইয়ের সঙ্গে নতুন করে বন্ধুত্ব গড়ে তোলে। বই শুধু বিনোদনের উৎস নয়, এটি এক জাতির চিন্তা, সংস্কৃতি ও নৈতিকতার প্রতিচ্ছবি।

আরও পড়ুনঃ  বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ