
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকে মনোনীত এমপি পদপ্রার্থী।
অ্যাডভোকেট এম এ মান্নান কে বিজয়ী করার লক্ষ্যে , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
“ভোট দিবে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে”
-এই স্লোগানকে সামনে রেখে , রবিবার বিকালে উপজেলার বিটঘর ৪ , ৫ , ৬ , নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে, বিটঘর বটতলা বাজার লোহার ব্রিজ প্রাঙ্গনে , বিটঘর ৪ , ৫ , ৬ , নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যাক্তিবর্গগণের উপস্থিথিতে এই নির্বাচনীয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
বিটঘর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মনজুরুল আলম মজনুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী ফোরামের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকে মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান ।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাখেন জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ রহমত উল্লাহ ।
এছাড়া ও বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শরীফ শওকত উসমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন আহমেদ মহিন, নবীনগর পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাসীবুল হাদিস শাহীন , ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আলা আমিন আলী, ৪ নং ওয়ার্ড সভাপতি আঃ মান্নান, ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ রিপন, ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ মঙ্গল মেম্বার, সাধারণ সম্পাদক খলিল মুন্সী , উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মনির হুসেন,উপজেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম হৃদয়, বিটঘর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সেলিম মেম্বার, ৫ নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি বিল্লাল হোসেন , যুবদল নেতা করিম উল্লাহ সহ আরো অনেক ।
অনুষ্ঠান শেষে লোহার ব্রিজ বটতলা বাজারের বিভিন্ন দোকানপাটে প্রধান অতিথি ভোটারদের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া সমর্থন কামনা করেছেন তিনি ।
Reporter Name 






















