Dhaka ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গন থেকে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার বিশাল মিছিল অনুষ্ঠিত ক্ষমতায় না এসেই দমন, তাই আগাম বয়কটের আহ্বান: সারজিস আলম জামায়াত ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: ডা. শফিকুর রহমান কালীগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ডে জড়িত এক আসামি গ্রেফতার আফতাব উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক , শিক্ষার্থীদের নিয়ে ফজলুল হক মিলন এর মতোবিনিময় সভা অনুষ্ঠিত বুড়িচংয়ে ২ মন গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে শ্রমিক মালিক দের মতবিনিময় সভায় আঃলীগের প্রায় ৫ শতাধিক কর্মী সমর্থকরা বিএনপিতে যোগদান পঞ্চগড়ের বোদা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশন কমিটি পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নবম পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীদের ডিমলায় সনাতন সম্প্রদায়ের সাথে জামায়াতের প্রার্থী আব্দুস সাত্তারের মতবিনিময় সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ডে জড়িত এক আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮ Time View

মোঃ মুক্তাদির হোসেন,
গাজীপুর (কালীগঞ্জ) উপজেলা প্রতিনিধি:

কালীগঞ্জ থানাধীন দক্ষিণবাগ এলাকার উত্তরপাড়া কুড়িলটেক ব্রিজ সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে একটি ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত যুবকের নাম ইমন শেখ ওরফে ইলিয়াস শেখ (২৪)। তিনি শরীফ শেখের ছেলে এবং লাইলী বেগমের সন্তান। তার বাড়ি ছৈলাদী গ্রামে, ডাকঘর কলাপাটুয়া, থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর।

পুলিশ সূত্রে জানা যায়, ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে আনুমানিক ৯টা ৫০ মিনিটে জনৈক শামিম মিয়ার ধানক্ষেতে হাঁটু পানির ভেতর থেকে ইমন শেখের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। এফআইআর নম্বর-০৩, তারিখ-০১ ফেব্রুয়ারি ২০২৬; পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাসুদ রানা শামীম ডিএমপি, ঢাকা-এর উত্তরা আব্দুল্লাপুর এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হানিফা কাজী (৫৫) নামে এক জনকে গ্রেফতার করেন। তিনি মৃত নাছির উদ্দীন কাজীর পুত্র এবং রহিজা খাতুনের সন্তান। তার বাড়ি দক্ষিণবাগ, ইউপি বাহদুরশাদী, থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর।

পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যমতে কালীগঞ্জ থানাধীন দোলন বাজারে অবস্থিত তার দোকান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গন থেকে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার বিশাল মিছিল অনুষ্ঠিত

কালীগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ডে জড়িত এক আসামি গ্রেফতার

Update Time : ০৮:৩৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬