Dhaka ০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী ফখরুল আম্বিয়ার সাথে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জ–১ আসনে ধানের শীষের পক্ষে তাতী দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ কালীগঞ্জে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ বরকল ইউনিয়নের কানাইমাদারী’র বিশিষ্ট দানবীর ছালেহ্ আহমেদের চির বিদায় বুড়িচংয়ে এবি পার্টির নির্বাচনী প্রচারে বাধা ও হামলার চেষ্টা; বিএনপির বিরুদ্ধে অভিযোগ ১০ আসনের সাঈদ আল নোমানের নির্বাচনের ১৪ নং লালখানবাজারের পথসভা নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য একটি দল সিল তৈরি করছে : ফরহাদ আজাদ নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে এবি পার্টির নির্বাচনী প্রচারে বাধা ও হামলার চেষ্টা; বিএনপির বিরুদ্ধে অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০১:৩৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ Time View

মোঃ আবদুল্লাহ ,বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি ও কর্মীদের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। তিনি এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব অভিযোগ করেন।

ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, বিকাল ৩টার দিকে ষোলনল ইউনিয়নের ইছাপুরা কেন্দ্রীয় মসজিদের সামনে পূর্বঘোষিত নির্বাচনী প্রচার ও জনসভা শুরুর আগেই বিএনপির কিছুসংখ্যক নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে তাদের প্রচারে বাধা সৃষ্টি করে। এ সময় এবি পার্টির নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টাও চালানো হয়।

ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এবি পার্টির এই প্রার্থী বলেন, “আমার জনপ্রিয়তা দেখে একটি বড় দলের নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। তারা এখনই তাণ্ডব শুরু করেছে। আগামী ১২ তারিখ কুমিল্লা-৫ আসনের জনগণ ভোটের মাধ্যমে এর উপযুক্ত জবাব দেবে। এ দেশের মানুষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে।”

তিনি আরও বলেন, প্রশাসন যদি এখনই কঠোর ভূমিকা না নেয় এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, তাহলে দেশ আবারও একটি গণআন্দোলনের দিকে এগিয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

পথসভায় উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী, কুমিল্লা জেলা সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, বুড়িচং উপজেলা আহ্বায়ক (অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা) মোসলেম উদ্দিন, উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়াও শিকারপুর এলাকার আব্দুল ওয়াদুদ, শাহ আলম, হারুন কাকা, শ্রী সুশীল চন্দ্র সেন, জামাল মুহুরী, রিফাত মুন্সী, জামসেদ, আল আমিন, শান্তসহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা

বুড়িচংয়ে এবি পার্টির নির্বাচনী প্রচারে বাধা ও হামলার চেষ্টা; বিএনপির বিরুদ্ধে অভিযোগ

Update Time : ০১:৩৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬