Dhaka ০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
সুশিক্ষিত, বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ‘নাসরিন রহমান পপি’র কালীগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বুড়িচংয়ে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক জুলাই সনদ, ক্ষমতার দ্বন্দ্ব এবং বাংলাদেশের হারানো বিশ্বাস কুড়িগ্রামে বাল্যবিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠিত বোরকা ও দাড়ি নিয়ে কটুক্তি ইসলাম ধর্মের অবমাননার শামিল: মাওলানা মিজানুর রহমান আতিকী কুমিল্লা-৫ বুড়িচংয়ের মোকামে প্রবাসী শহিদুল ইসলাম এর আয়োজনে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক নাগরিক সেবা ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিতের আহ্বান রাউজান উত্তর সর্তায় সূর্যব্রত উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে মাঠে নামছেন ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নাগরিক সেবা ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিতের আহ্বান

  • Reporter Name
  • Update Time : ১০:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫ Time View

নাগরিক সেবা ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিতের আহ্বান

মো: সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য প্রার্থী জুঁই চাকমা তাঁর নির্বাচনী প্রচারণার ১৭তম দিনে রাঙামাটি পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ ও ইশতেহার বিতরণ করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) তিনি কলেজ গেইট, কল্যাণপুর, রাজবাড়ি ও বৃহত্তর বনরূপা এলাকায় জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।

জনসংযোগকালে জুঁই চাকমা বলেন, রাঙামাটি পৌরসভা প্রথম শ্রেণির হলেও নাগরিকরা এখনো কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত নয়, ট্যাক্সি ও সিএনজি অটোরিকশার জন্য নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকায় যত্রতত্র যানবাহন রাখার ফলে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, রাঙামাটিকে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরীতে রূপ দিতে হলে পরিকল্পিত উন্নয়ন এবং সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অত্যাবশ্যক। এ সময় তিনি পৌর কর্তৃপক্ষকে পরামর্শ দিয়ে বলেন, দিনে নয়—রাতের বেলায় ময়লা-আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা করলে ভোরবেলায় নাগরিকরা একটি পরিচ্ছন্ন ও ঝকঝকে শহর দেখতে পাবেন।

রাতে শহরের ভেতরে গবাদিপশুর অবাধ চলাচলের প্রসঙ্গ তুলে ধরে জুঁই চাকমা বলেন, এ বিষয়ে পৌর কর্তৃপক্ষকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় থাকে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটাররা এখনো স্বাধীন ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ দেখতে পাচ্ছেন না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি ২০১৮ সালের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে।

জুঁই চাকমা দাবি করেন, রাঙামাটি-২৯৯ আসনের প্রতিটি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তাই ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা, সাইফুল ইসলাম, নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

সুশিক্ষিত, বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার

নাগরিক সেবা ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিতের আহ্বান

Update Time : ১০:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬