Dhaka ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ যেত নৌকায় ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২ ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত গৌরীপুরের সন্ত্রাসী রুবেল বাহিনীর হাত থেকে রেহাই পেতে চায় রিপন পরিবার বর্গ রামপালে মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , ডিমলায় বীর মুক্তিযোদ্ধা হানিফ না ফেরার দেশে চলে গেলেন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শরিফুল ইসলামের পিতা আব্দুর রহমান,দাফন সম্পন্ন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাংলাদেশ স্বাধীনতার ৫৫ বছরেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি : পঞ্চগড়ে নবাগত ডিসি মোসা. শুকরিয়া পারভীন

  • Reporter Name
  • সময়: ১০:১৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি : খাদেমুল ইসলাম,

বাংলাদেশ স্বাধীনতার ৫৫ বছরেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি বলে মন্তব্য করেছেন পঞ্চগড় জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোসা. শুকরিয়া পারভীন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বোদা উপজেলা অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধিজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই বাংলাদেশ কে এগিয়ে নিতে হলে আমাদের কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, চাকুরীজীবি, ব্যবসায়ী সকল কে একযোগে কাজ করতে হবে। অভিযোগ না রেখে নিজেদের সামাজিক ভাবে সচেতন করে গড়ে তুলতে হবে।

তিনি কৃষকদের উদ্দেশ্য করে বলেন, কৃষকরাই আমাদের প্রধান চালিকাশক্তি, বাজারে খাবারের যোগান না থাকলে খাবার কোথায় পেতাম। সেই লক্ষ্যে সার বীজ নিয়ে কৃষকদের কাছ থেকে পাওয়া অসন্তুষ্টি নিয়ে সরকার শুরু করেছে।

মাদকের ভয়াল চিত্র তুলে ধরে তিনি বলেন, শুধুমাত্র প্রশাসনিক ভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করলে সফল হওয়া যাবেনা। এরজন্য সামাজিক সচেতনতা জরুরি। নৈতিকতার অভাবে মাদকের কারবার করে দ্রুত ধনী বনে যাওয়া মানুষের আনুকুল্যে যেতেও আমাদের বাধেনা। যেন তেন ভাবে টাকা ইনকাম করলেই সমাজে সম্মান প্রতিষ্ঠা হয়না সেটা সামাজিক ভাবেই প্রতিষ্ঠিত করতে হবে।

জ্বালানি তেল সংকট নিয়ে তিনি বলেন, বাংলাদেশের কোন মানুষের কারনে কিন্তু জ্বালানি সংকট হয়নি। বৈশ্বিক ভাবেই জ্বালানি সংকট মেনে নিয়ে দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে এই বৈশ্বিক সমস্যা মোকাবেলা করতে হবে।

তিনি আরও বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা সৃষ্টি তে ভূমিকা রাখতে হবে। আগামীর বাংলাদেশে মেধা মননের মিশেল ঘটিয়ে এই দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের এখন থেকেই সামাজিক ভাবে প্রস্তুতি নিতে হবে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, সংস্কৃতি কর্মী মাজেদুল ইসলাম আকাশ, উপজেলা সুজনের সভাপতি হারুন রশীদ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আনিসুজ্জামান, সাবেক কাউন্সিলর শাহাজাহান সিরাজ, এনজিও প্রতিনিধি মালেকা বেগম, স্কুল শিক্ষার্থী নওরিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতা অন্নদাপ্রসাদ, আদীবাসী প্রতিনিধি গুরুড প্রমুখ।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে যৌথ অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারী সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, গণমাধ্যম কর্মী, শিক্ষক, শিক্ষার্থী, নারী উন্নয়ন কর্মী, সমাজ কর্মী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় নিউজ

রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ যেত নৌকায়

বাংলাদেশ স্বাধীনতার ৫৫ বছরেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি : পঞ্চগড়ে নবাগত ডিসি মোসা. শুকরিয়া পারভীন

সময়: ১০:১৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬