Dhaka ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ক্যারিয়ার বাংলাদেশ-এর পরিচালক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মন্ত্রীর নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়িয়ে ফুলের তোড়া নিলেন ইউএনও ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে আবেগঘন বিদায়: পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড মাহমুদা সুলতানাকে সম্মাননা রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজনীয়তা: ব্যক্তিজীবন, ইতিহাস ও রাষ্ট্রচিন্তার আলোকে কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২ নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা মণিরামপুরে পরিত্যক্ত স্কুল ভবন এখন মাদকের নিরাপদ আস্তানা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ডুমুরিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সোনারগাঁ থানার ওসির দিকনির্দেশনায় এসআই আরিফুজ্জামানের নেতৃত্বে সফল অভিযান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাবনায় চারটি আগ্নেয়াস্ত্র ১৬ রাউন্ড কার্তুজসহ চারজনকে গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–১০।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—আলী রোহান রাকা (২১), মো. আকাশ প্রামানিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২) এবং মো. সিরাজুল ইসলাম (৩০)। তারা সবাই পাবনা সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব।

রবিবার ভোররাতে র‍্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল, র‍্যাব-১২ এর সহযোগিতায় পাবনা সদর উপজেলার হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

একইদিন বিকালে র‍্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদক ও অস্ত্র কেনাবেচার তথ্য পেয়ে রাত প্রায় ৩টার দিকে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় ওয়ান শুটার গান, দুটি শুটার গান, একটি রিভলবার এবং ১৬ রাউন্ড কার্তুজসহ চারজনকে আটক করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  জামালগঞ্জে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

ক্যারিয়ার বাংলাদেশ-এর পরিচালক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় চারটি আগ্নেয়াস্ত্র ১৬ রাউন্ড কার্তুজসহ চারজনকে গ্রেপ্তার

সময়: ১০:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–১০।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—আলী রোহান রাকা (২১), মো. আকাশ প্রামানিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২) এবং মো. সিরাজুল ইসলাম (৩০)। তারা সবাই পাবনা সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব।

রবিবার ভোররাতে র‍্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল, র‍্যাব-১২ এর সহযোগিতায় পাবনা সদর উপজেলার হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

একইদিন বিকালে র‍্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদক ও অস্ত্র কেনাবেচার তথ্য পেয়ে রাত প্রায় ৩টার দিকে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় ওয়ান শুটার গান, দুটি শুটার গান, একটি রিভলবার এবং ১৬ রাউন্ড কার্তুজসহ চারজনকে আটক করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় এস এস সি সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন উপজেলা প্রশাসনের