Dhaka ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ যেত নৌকায় ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২ ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত গৌরীপুরের সন্ত্রাসী রুবেল বাহিনীর হাত থেকে রেহাই পেতে চায় রিপন পরিবার বর্গ রামপালে মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , ডিমলায় বীর মুক্তিযোদ্ধা হানিফ না ফেরার দেশে চলে গেলেন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শরিফুল ইসলামের পিতা আব্দুর রহমান,দাফন সম্পন্ন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আকিজ টেক্সটাইলের পানি যায় আর পুড়ে যায় জমি”—আতঙ্কে পুরো গ্রাম

  • Reporter Name
  • সময়: ০৬:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ২৫ Time View

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের গোলড়া চরখন্ড গ্রামে শিল্পকারখানার বর্জ্যে কৃষিজমি ও নদী দূষণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের নির্গত বিষাক্ত পানিতে ভুট্টাসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ধলেশ্বরী নদীর জীববৈচিত্র্য।

গ্রামের বাসিন্দা আক্কেল আলী মাতবরের স্ত্রী বলেন, কারখানার বর্জ্য যে পথে প্রবাহিত হয়, সেই পথের জমি যেন পুড়ে যাচ্ছে। “বিষাক্ত পানিতে আমাদের ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে গেছে,” বলেন তিনি।

একই গ্রামের ভুক্তভোগী ও জাতীয়তাবাদী শ্রমিক দল মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য রাজিব হাসান অভিযোগ করেন, কারখানার বর্জ্য ফেলার প্রতিবাদ করায় অতীতে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তিনি বলেন, “ফ্যাক্টরি চালুর পর থেকেই ধলেশ্বরী নদী ও আশপাশের জমিতে বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে।”
স্থানীয়দের ভাষ্য, একসময় মাছের অভয়ারণ্য হিসেবে পরিচিত ধলেশ্বরী নদীতে এখন মাছের দেখা মেলে না। দেশি প্রজাতির বিভিন্ন মাছ বিলীন হয়ে যাচ্ছে। এছাড়া দূষিত পানিতে গোসল করে অনেকেই চর্মরোগে আক্রান্ত হচ্ছেন বলেও অভিযোগ তাঁদের।

রাজিব হাসান আরও জানান, সম্প্রতি কারখানার ভেতর থেকে নির্গত কেমিক্যালযুক্ত পানিতে তাঁর এবং প্রতিবেশীদের কয়েক বিঘা জমির ভুট্টাসহ অন্যান্য ফসল পুড়ে গেছে। বিষয়টি কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। পাশাপাশি, কারখানার বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগও তোলেন স্থানীয়রা।

এ বিষয়ে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জাকিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি মিটিংয়ে রয়েছেন; পরে এ বিষয়ে কথা বলবেন।

পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, কারখানার বর্জ্য ধলেশ্বরী নদীতে যাওয়ার বিষয়টি তাঁদের জানা আছে। “মূল সমস্যা কালার প্যারামিটারে। নির্ধারিত মানের বাইরে থাকায় কারখানাটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং দ্রুত মান ঠিক করতে নির্দেশ দেওয়া হয়েছে,” বলেন তিনি।

আরও পড়ুনঃ  দৌলতপুরে বাউলশিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন

স্থানীয়দের দাবি, জরিমানা নয়—স্থায়ী সমাধান ছাড়া পরিবেশ ও জীবিকা রক্ষা সম্ভব নয়।

Tag :
জনপ্রিয় নিউজ

রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ যেত নৌকায়

আকিজ টেক্সটাইলের পানি যায় আর পুড়ে যায় জমি”—আতঙ্কে পুরো গ্রাম

সময়: ০৬:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের গোলড়া চরখন্ড গ্রামে শিল্পকারখানার বর্জ্যে কৃষিজমি ও নদী দূষণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের নির্গত বিষাক্ত পানিতে ভুট্টাসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ধলেশ্বরী নদীর জীববৈচিত্র্য।

গ্রামের বাসিন্দা আক্কেল আলী মাতবরের স্ত্রী বলেন, কারখানার বর্জ্য যে পথে প্রবাহিত হয়, সেই পথের জমি যেন পুড়ে যাচ্ছে। “বিষাক্ত পানিতে আমাদের ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে গেছে,” বলেন তিনি।

একই গ্রামের ভুক্তভোগী ও জাতীয়তাবাদী শ্রমিক দল মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য রাজিব হাসান অভিযোগ করেন, কারখানার বর্জ্য ফেলার প্রতিবাদ করায় অতীতে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তিনি বলেন, “ফ্যাক্টরি চালুর পর থেকেই ধলেশ্বরী নদী ও আশপাশের জমিতে বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে।”
স্থানীয়দের ভাষ্য, একসময় মাছের অভয়ারণ্য হিসেবে পরিচিত ধলেশ্বরী নদীতে এখন মাছের দেখা মেলে না। দেশি প্রজাতির বিভিন্ন মাছ বিলীন হয়ে যাচ্ছে। এছাড়া দূষিত পানিতে গোসল করে অনেকেই চর্মরোগে আক্রান্ত হচ্ছেন বলেও অভিযোগ তাঁদের।

রাজিব হাসান আরও জানান, সম্প্রতি কারখানার ভেতর থেকে নির্গত কেমিক্যালযুক্ত পানিতে তাঁর এবং প্রতিবেশীদের কয়েক বিঘা জমির ভুট্টাসহ অন্যান্য ফসল পুড়ে গেছে। বিষয়টি কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। পাশাপাশি, কারখানার বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগও তোলেন স্থানীয়রা।

এ বিষয়ে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জাকিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি মিটিংয়ে রয়েছেন; পরে এ বিষয়ে কথা বলবেন।

পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, কারখানার বর্জ্য ধলেশ্বরী নদীতে যাওয়ার বিষয়টি তাঁদের জানা আছে। “মূল সমস্যা কালার প্যারামিটারে। নির্ধারিত মানের বাইরে থাকায় কারখানাটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং দ্রুত মান ঠিক করতে নির্দেশ দেওয়া হয়েছে,” বলেন তিনি।

আরও পড়ুনঃ  ১৭ এপ্রিল: মুজিবনগর দিবসের চেতনা ও ইতিহাসের দায়বদ্ধতা