Dhaka ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা বাগমনিরাম স্কুলে চলছে প্রকাশ্যে ডাকাতি কুষ্টিয়ার পদ্মা নদীতে টহল নৌ-পুলিশের সন্ত্রাসীদের হামলা, ওসিসহ আহত-০৫ কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভোরের টহলে ধরা পড়ল দস্যুতার প্রস্তুতি, কিশোরগঞ্জে যুবক গ্রেফতার সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের ১৪ দিন ধরে নিখোঁজ যুবক, খোঁজে পরিবারের আকুতি টেকনাফ র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার রাজশাহীতে র‍্যাবের অভিযান৩৬ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আশুলিয়ায় দুই আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আফজাল হোসেন গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ০৮:২৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১৯ Time View

‎সাভার প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্রসহ মোঃ আফজাল হোসেন (৪৭) নামে এক চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মোঃ ওয়াহিদুর রহমানের ছেলে।

বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে তাকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়। পরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরবর্তী রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার (ব্যারেলে ‘Made in Pakistan’ খোদাই করা), ২ রাউন্ড গুলি, একটি বিদেশি ওয়ান শটারগান (বডিতে ‘BARMA’ খোদাই করা) এবং একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে পলাতক সহযোগীদের ফেলে যাওয়া ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে একটি স্টিলের তৈরি ধারালো ছোরা, একটি লোহার তৈরি ছোরা এবং একটি চাইনিজ কুড়াল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফজাল হোসেন স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের নিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও আধিপত্য বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আফজালের পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  রামপালে দুর্নীতি-অনিয়মের অভিযোগে আলোচিত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ আলী স্টান্ড রিলিজ
Tag :
জনপ্রিয় নিউজ

ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা

আশুলিয়ায় দুই আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আফজাল হোসেন গ্রেপ্তার

সময়: ০৮:২৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬