Dhaka ০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা বাগমনিরাম স্কুলে চলছে প্রকাশ্যে ডাকাতি কুষ্টিয়ার পদ্মা নদীতে টহল নৌ-পুলিশের সন্ত্রাসীদের হামলা, ওসিসহ আহত-০৫ কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভোরের টহলে ধরা পড়ল দস্যুতার প্রস্তুতি, কিশোরগঞ্জে যুবক গ্রেফতার সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের ১৪ দিন ধরে নিখোঁজ যুবক, খোঁজে পরিবারের আকুতি টেকনাফ র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার রাজশাহীতে র‍্যাবের অভিযান৩৬ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাভারে কোটি টাকার হেরোইনসহ ছাত্রলীগ নেতা ‘গ্যাং হৃদয়’ গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ০৮:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ২৫ Time View

‎সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে এক কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছাত্রলীগ নেতা মোঃ হৃদয় হোসেন ওরফে ‘গ্যাং হৃদয়’ (২৭) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজাশন এলাকার বিরুলিয়া রোডের আমতলা পালোয়ানপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই আব্দুল ওয়াহাব।

এর আগে আশুলিয়ার নবীনগর র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মোঃ শাহীনুর কবির মানবজমিনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত হৃদয় সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তিনি নিষিদ্ধ সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলের অনুসারী বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হৃদয় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভার-আশুলিয়া, ধামরাইসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সাভার সদর ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেওগাঁও-রাজাশন এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত ছিলেন। মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে।

এছাড়া অভিযোগ রয়েছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি পরিচয় বদলে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। স্থানীয়দের দাবি, তার আপন ভাই সাভার থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাহবুব হোসেন সামির, আরেক ভাই যুবদল কর্মী তাইজুল ইসলাম এবং সাভার থানা বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীনসহ স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার ছত্রছায়ায় তিনি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করেন। একই সঙ্গে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের নাম ভাঙিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে ৭৫ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তি ফিরছে স্থানীয়দের যাতায়াতে!!

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানার ওসি আরমান আলী মানবজমিনকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়ে থানায় রিমান্ডে থাকা হৃদয়ের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও একাধিক মাদক মামলাসহ বিভিন্ন মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা মানবজমিনকে জানান, উদ্ধারকৃত বিপুল পরিমাণ হেরোইনের চালানটি মূলত সাভার পৌরসভার সাবেক এক ছাত্রদল নেতার, যিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী। তিনি হৃদয়কে ব্যবহার করে মাদক পরিবহন করতেন। ইতোমধ্যে ওই বিএনপি নেতা দেশ ছেড়ে পালিয়েছেন।

তদন্তে আরও জানা গেছে, ওই বিএনপি নেতার হয়ে পাইকারি মাদক ব্যবসা পরিচালনায় হৃদয়ের পাশাপাশি তার ভাই মাহবুব হোসেন সামির, তাইজুল ইসলাম এবং ইমতিয়াজ আহমেদ শাহীন জড়িত। তারা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা

সাভারে কোটি টাকার হেরোইনসহ ছাত্রলীগ নেতা ‘গ্যাং হৃদয়’ গ্রেপ্তার

সময়: ০৮:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

‎সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে এক কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছাত্রলীগ নেতা মোঃ হৃদয় হোসেন ওরফে ‘গ্যাং হৃদয়’ (২৭) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজাশন এলাকার বিরুলিয়া রোডের আমতলা পালোয়ানপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই আব্দুল ওয়াহাব।

এর আগে আশুলিয়ার নবীনগর র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মোঃ শাহীনুর কবির মানবজমিনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত হৃদয় সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তিনি নিষিদ্ধ সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলের অনুসারী বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হৃদয় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভার-আশুলিয়া, ধামরাইসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সাভার সদর ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেওগাঁও-রাজাশন এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত ছিলেন। মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে।

এছাড়া অভিযোগ রয়েছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি পরিচয় বদলে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। স্থানীয়দের দাবি, তার আপন ভাই সাভার থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাহবুব হোসেন সামির, আরেক ভাই যুবদল কর্মী তাইজুল ইসলাম এবং সাভার থানা বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীনসহ স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার ছত্রছায়ায় তিনি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করেন। একই সঙ্গে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের নাম ভাঙিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুনঃ  ফুলতলার বহুল আলোচিত চাঞ্চল্যকর সাব্বির আহমেদ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত