Dhaka ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২ ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত গৌরীপুরের সন্ত্রাসী রুবেল বাহিনীর হাত থেকে রেহাই পেতে চায় রিপন পরিবার বর্গ রামপালে মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , ডিমলায় বীর মুক্তিযোদ্ধা হানিফ না ফেরার দেশে চলে গেলেন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শরিফুল ইসলামের পিতা আব্দুর রহমান,দাফন সম্পন্ন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড বাগেরহাটের রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাগেরহাটের রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ১১:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৪ Time View

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালের কৈগরদাশকাঠি চরের খাস জমি দখল, ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গৌরম্ভা ইউনিয়নের কৈগরদাসকাঠির স্থানীয় ভূমিহীনদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন পালন করা হয়। এ সময় খাস চরে বসবাসরত প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী হালিম মেম্বার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে আসছেন। তারা সাধারণ ভূমিহীন মানুষদের উচ্ছেদের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন বলে অভিযোগে উল্লেখ করেন। তারা আরও বলেন, সরকারের বরাদ্দকৃত খাস জমিতে বসবাসরত অসহায় ভূমিহীন পরিবারগুলো বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। যে কোনো সময় উচ্ছেদের আশঙ্কায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের বসতভিটা রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে তারা উল্লেখ করেন। এ সময় তারা বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম আশু হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবৈধ দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারী ভূমিহীন জনগণ তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ বসবাসের পরিবেশ ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য আ. হালিম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বিগত ২০২৪ সালের আগষ্টের ৫ তারিখের পরে আমার সম্পর্কে খোজ নিয়ে যদি কোন দোষ ত্রুটি পান, তবে তাই তুলে ধরবেন। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এদিকে হটাৎকরে ৫ শতাধিক ভূমিহীন নারী-পুরুষ জড়ো হয় মানববন্ধন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জোর তদন্ত শুরু হয়েছে। কারো বিরুদ্ধে সুস্পষ্ট কোন অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যাবস্থা গ্রাহন করা হবে বলে জানিয়েছে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। লিখিত অভিযোগ পেলে অনুরূপ পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।

আরও পড়ুনঃ  তাহিরপুরে ব্যবসায়ি ও সমাজসেবকের বিরুদ্ধে ফেইসবুক ফেক আইডিতে অপ-প্রচার
Tag :
জনপ্রিয় নিউজ

ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২

বাগেরহাটের রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন

সময়: ১১:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালের কৈগরদাশকাঠি চরের খাস জমি দখল, ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গৌরম্ভা ইউনিয়নের কৈগরদাসকাঠির স্থানীয় ভূমিহীনদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন পালন করা হয়। এ সময় খাস চরে বসবাসরত প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী হালিম মেম্বার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে আসছেন। তারা সাধারণ ভূমিহীন মানুষদের উচ্ছেদের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন বলে অভিযোগে উল্লেখ করেন। তারা আরও বলেন, সরকারের বরাদ্দকৃত খাস জমিতে বসবাসরত অসহায় ভূমিহীন পরিবারগুলো বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। যে কোনো সময় উচ্ছেদের আশঙ্কায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের বসতভিটা রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে তারা উল্লেখ করেন। এ সময় তারা বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম আশু হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবৈধ দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারী ভূমিহীন জনগণ তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ বসবাসের পরিবেশ ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য আ. হালিম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বিগত ২০২৪ সালের আগষ্টের ৫ তারিখের পরে আমার সম্পর্কে খোজ নিয়ে যদি কোন দোষ ত্রুটি পান, তবে তাই তুলে ধরবেন। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এদিকে হটাৎকরে ৫ শতাধিক ভূমিহীন নারী-পুরুষ জড়ো হয় মানববন্ধন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জোর তদন্ত শুরু হয়েছে। কারো বিরুদ্ধে সুস্পষ্ট কোন অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যাবস্থা গ্রাহন করা হবে বলে জানিয়েছে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। লিখিত অভিযোগ পেলে অনুরূপ পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।

আরও পড়ুনঃ  সাভারে কোটি টাকার হেরোইনসহ ছাত্রলীগ নেতা ‘গ্যাং হৃদয়’ গ্রেপ্তার