Dhaka ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তেঁতুলিয়ায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত বাঁশখালীতে বিধবার ওপর হামলাকারী ৪ আসামি গ্রেফতার চান্দগাঁও মধ্যম মোহরা মা মগধেশ্বরী মন্দিরে দুইদিনব্যাপী বাৎসরিক উৎসব অনুষ্ঠিত ঝিনাইদহে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: লোগো ও ওয়াকিটকিসহ ৫ ‘ভুয়া পুলিশ’ গ্রেফতার বাঘায় মাদক সেবনের দায়ে ২ যুবক আটক বটিয়াঘাটায় ইজিবাইক চালক-মালিক সমিতির উদ্যোগে মহান মে দিবস উদযাপন। ডিমলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত সুনামগঞ্জে মহান মে দিবস পালিত। কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা খানসামায় মে দিবসে শ্রমিকদের অধিকার আদায়ের প্রত্যয়
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে প্রতিবাদ: মনিরামপুর রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • সময়: ১০:৩২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১৮ Time View

মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টার:

অভয়নগর উপজেলার মুসলিমা আক্তার উর্মির মাদক সম্রাজ্যের প্রতিবাদ করায় অভয়নগর উপজেলার নোয়াপাড়া গ্রামের মেহেদী হাসান ও ফুলতলা উপজেলার যুগ্নি পাশা গ্রামের রুপা খাতুন এর বিরুদ্ধে মেহেদী হাসানের স্ত্রী মুসলিমা আক্তার উর্মি বাদী হয়ে অভয়নগর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন এবং একটি মিথ্যা সংবাদ সম্মেলন করেন।তারই প্রতিবাদে স্বামী মেহেদী হাসান ও রুপা আক্তার বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় মনিরামপুর রিপোর্টার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেদী হাসান অভিযোগ করেন, তার স্ত্রী মুসলিমা আক্তার উর্মির বিরুদ্ধে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি চরম আইনি হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।তিনি বলেন,তার স্ত্রী দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ডে বাধা দিলে উর্মি ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে এবং রুপা খাতুনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেন এবং অভয়নগর আমলী আদালতে একটি ভিত্তিহীন মামলা দায়ের করেন বলে দাবি করেন তিনি।

মেহেদী হাসান আরও অভিযোগ করেন, উর্মির পারিবারিকভাবেও একটি মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এবং পরিবারের কয়েকজন সদস্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের সহায়তায় এ চক্র পরিচালিত হচ্ছে বলেও তিনি দাবি করেন।
এছাড়া তিনি জানান, মাদক ক্রয়ের অর্থের জন্য তাকে মানসিকভাবে নির্যাতন করা হতো এবং বিভিন্ন সময় আত্মহত্যার হুমকি দেওয়া হতো। একাধিকবার নিজেকে আঘাত করে পরিস্থিতি নাটকীয় করার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বর্তমানে উর্মি গোপনে অন্যত্র বাসা ভাড়া নিয়ে সেখানে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা,শেষে মেহেদী হাসান নিজেকে নিরপরাধ দাবি করে বলেন, আমি যেন হয়রানি থেকে মুক্তি পাই এবং এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড বন্ধ হয় এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড
Tag :
জনপ্রিয় নিউজ

তেঁতুলিয়ায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে প্রতিবাদ: মনিরামপুর রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন

সময়: ১০:৩২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টার:

অভয়নগর উপজেলার মুসলিমা আক্তার উর্মির মাদক সম্রাজ্যের প্রতিবাদ করায় অভয়নগর উপজেলার নোয়াপাড়া গ্রামের মেহেদী হাসান ও ফুলতলা উপজেলার যুগ্নি পাশা গ্রামের রুপা খাতুন এর বিরুদ্ধে মেহেদী হাসানের স্ত্রী মুসলিমা আক্তার উর্মি বাদী হয়ে অভয়নগর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন এবং একটি মিথ্যা সংবাদ সম্মেলন করেন।তারই প্রতিবাদে স্বামী মেহেদী হাসান ও রুপা আক্তার বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় মনিরামপুর রিপোর্টার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেদী হাসান অভিযোগ করেন, তার স্ত্রী মুসলিমা আক্তার উর্মির বিরুদ্ধে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি চরম আইনি হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।তিনি বলেন,তার স্ত্রী দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ডে বাধা দিলে উর্মি ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে এবং রুপা খাতুনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেন এবং অভয়নগর আমলী আদালতে একটি ভিত্তিহীন মামলা দায়ের করেন বলে দাবি করেন তিনি।

মেহেদী হাসান আরও অভিযোগ করেন, উর্মির পারিবারিকভাবেও একটি মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এবং পরিবারের কয়েকজন সদস্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের সহায়তায় এ চক্র পরিচালিত হচ্ছে বলেও তিনি দাবি করেন।
এছাড়া তিনি জানান, মাদক ক্রয়ের অর্থের জন্য তাকে মানসিকভাবে নির্যাতন করা হতো এবং বিভিন্ন সময় আত্মহত্যার হুমকি দেওয়া হতো। একাধিকবার নিজেকে আঘাত করে পরিস্থিতি নাটকীয় করার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বর্তমানে উর্মি গোপনে অন্যত্র বাসা ভাড়া নিয়ে সেখানে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা,শেষে মেহেদী হাসান নিজেকে নিরপরাধ দাবি করে বলেন, আমি যেন হয়রানি থেকে মুক্তি পাই এবং এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড বন্ধ হয় এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

আরও পড়ুনঃ  নরসিংদীর ভাগদী বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি