Dhaka ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
অভয়নগরে স্বপ্ন সেবা মানবিক ফাউন্ডেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদী খুনের শহর নেশাখোর ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই পোরশার কাদিপুরে জনগণের দুর্ভোগ, রাস্তা সংস্করণের আবেদন পাবনা প্রেসক্লাবের ৬৫তম বর্ষপূর্তিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বাংলাদেশে বার নির্বাচনে বাধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি পোরশায় ট্যাপন্টোডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন সাম্প্রতিক বাস্তবতায় বিশ্বব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থাঃ মানবজাতির ভবিষ্যৎ বুড়িচংয়ে গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাতের আঘাতে শ্রমিক নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

উখিয়ায় বিজিবি’র অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৯:৪৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৪১ Time View

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫০ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধীন জীম্বংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ২৫০ গজ উত্তর-পশ্চিমে এবং বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে বাংলাদেশের অভ্যন্তরে সাখের এর ঘের এলাকায় তারা অবস্থান নেয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা একটি পোটলা ফেলে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে খাকী রঙের প্যাকেটে মোড়ানো এবং নীল রঙের বায়ুরোধী পাঁচটি কাটা প্যাকেটের ভেতর থেকে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছে।

আরও পড়ুনঃ  লালখানবাজার মতিঝর্ণা এলাকায় কিছু ব্যক্তির মাদকের রমরমা বাণিজ্য
Tag :
জনপ্রিয় নিউজ

অভয়নগরে স্বপ্ন সেবা মানবিক ফাউন্ডেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

উখিয়ায় বিজিবি’র অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

সময়: ০৯:৪৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫০ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধীন জীম্বংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ২৫০ গজ উত্তর-পশ্চিমে এবং বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে বাংলাদেশের অভ্যন্তরে সাখের এর ঘের এলাকায় তারা অবস্থান নেয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা একটি পোটলা ফেলে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে খাকী রঙের প্যাকেটে মোড়ানো এবং নীল রঙের বায়ুরোধী পাঁচটি কাটা প্যাকেটের ভেতর থেকে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছে।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরণ