Dhaka ০২:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
৬ ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় চরম ভোগান্তি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ ডুমুরিয়ার খর্নিয়ায় নদী খননের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত: পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় উপজেলা প্রশাসন ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার হামলার ক্ষতিপূরণ চায় ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পাহাড়ি ঢলে তলিয়ে গেল রাঙ্গামাটির ফারুয়া বাজার, বিচ্ছিন্ন যোগাযোগে দুর্ভোগে হাজারো মানুষ পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে বিক্ষোভ, ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার তিন যুবকের তিন মাসের কারাদণ্ড ময়মনসিংহ নান্দাইলের আবু তাহের এর দায়েল কৃত মামলা হাত থেকে রেহাই পেতে চায় দুলাল পরিবার বর্গ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নিশ্চিন্তপুরে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন, নিরাপদ পারাপার নিশ্চিতের আহ্বান

মো. আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্টের নিশ্চিন্তপুর (নামার বাজার) এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীসহ স্থানীয়রা।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।

বক্তারা বলেন, দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের উভয় পাশে কুমিল্লা সেনানিবাস অবস্থিত। এর আশপাশে স্বল্প দূরত্বের মধ্যে রয়েছে ১০ থেকে ১২টি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, হোটেল-রেস্তোরাঁ ও অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। ফলে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছেন।

তারা আরও বলেন, দ্রুতগতির যানবাহনের চাপ এবং নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনাও ঘটছে।

কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, “প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে সড়ক পারাপার করেন। দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। একটি ফুটওভার ব্রিজ এখন সময়ের দাবি।”

আসলাম খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসী আক্তার বিথী বলেন, “শিক্ষার্থীরা প্রতিদিন আতঙ্ক নিয়ে রাস্তা পার হয়। আমরা আর কোনো দুর্ঘটনা দেখতে চাই না। দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।”

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও স্থানীয়রা জানান, অতীতে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটলেও এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনমনে ক্ষোভ বাড়ছে।

এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন, সাজ্জাদ সাজু, কামরুল হাসান, নুরুল হক ও কাজী মাসুমসহ পাঠশালা কলেজ, কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আসলাম খান স্কুল অ্যান্ড কলেজ, গ্রীন বার্ড স্কুল অ্যান্ড কলেজ, মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল অংশ নেন।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা

এলাকাবাসীর দাবি, “প্রাণহানির আগে নয়, এখনই চাই ফুটওভার ব্রিজ।”

Tag :
জনপ্রিয় নিউজ

৬ ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় চরম ভোগান্তি

নিশ্চিন্তপুরে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন, নিরাপদ পারাপার নিশ্চিতের আহ্বান

সময়: ০১:৫৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

মো. আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্টের নিশ্চিন্তপুর (নামার বাজার) এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীসহ স্থানীয়রা।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।

বক্তারা বলেন, দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের উভয় পাশে কুমিল্লা সেনানিবাস অবস্থিত। এর আশপাশে স্বল্প দূরত্বের মধ্যে রয়েছে ১০ থেকে ১২টি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, হোটেল-রেস্তোরাঁ ও অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। ফলে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছেন।

তারা আরও বলেন, দ্রুতগতির যানবাহনের চাপ এবং নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনাও ঘটছে।

কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, “প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে সড়ক পারাপার করেন। দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। একটি ফুটওভার ব্রিজ এখন সময়ের দাবি।”

আসলাম খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসী আক্তার বিথী বলেন, “শিক্ষার্থীরা প্রতিদিন আতঙ্ক নিয়ে রাস্তা পার হয়। আমরা আর কোনো দুর্ঘটনা দেখতে চাই না। দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।”

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও স্থানীয়রা জানান, অতীতে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটলেও এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনমনে ক্ষোভ বাড়ছে।

এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন, সাজ্জাদ সাজু, কামরুল হাসান, নুরুল হক ও কাজী মাসুমসহ পাঠশালা কলেজ, কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আসলাম খান স্কুল অ্যান্ড কলেজ, গ্রীন বার্ড স্কুল অ্যান্ড কলেজ, মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল অংশ নেন।

আরও পড়ুনঃ  সান্তাহারে মাদকের বিস্তার, ২০ স্পটে প্রকাশ্যে বেচাকেনার অভিযোগ