Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জন ফের আলোচনায় সরকার গঠনে জটিলতা, ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের দুই দিনের সফরে ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, হতে পারে গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি রবীন্দ্রজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মুক্তিযুদ্ধে কবিগুরুর গানকে বললেন অনুপ্রেরণার শক্তি ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ রাউজানে যুবককে গুলি করে হত্যা, শিশু আহত চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে জনাব মোঃ মাসুদ আলম বিপিএম-মহোদয়ের দায়িত্বভার গ্রহণ সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ “ঘা না শুকাতেই জামিনে মুক্তি” নারীদের অপমানই তৃণমূলের পতন — তাই বদলা নিতেই হয়তো চন্দ্রনাথকে খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

র‌্যাবের অভিযানে আটক ১০ মামলার আসামি ওহিদুল ইসলাম

  • Reporter Name
  • সময়: ০৯:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১৯ Time View

নিজস্ব প্রতিনিধি: নয়ন রায়,

খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার মূলহোতা ও একাধিক মামলার আসামি মোঃ ওহিদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল। বুধবার (০৭ মে) দুপুরে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব ফোর্সেস দীর্ঘদিন ধরে বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস দল অভিযান চালিয়ে খালিশপুরের বহুল আলোচিত সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি ওহিদুল ইসলামকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ওহিদুল ইসলাম খুলনা মহানগরীর খালিশপুর থানার গোয়ালপাড়া এলাকার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম খন্দকার সুলতান আহমেদ।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও পিসি-পি আর পর্যালোচনায় জানা গেছে, খুলনার খালিশপুর, সোনাডাঙ্গা ও সদর থানায় তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, জুয়া ও মাদক সংক্রান্তসহ মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ১টি হত্যা চেষ্টা মামলা, ১টি জুয়ার মামলা এবং ৮টি মাদক মামলা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তিনি খালিশপুর এলাকার অন্যতম চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

র‌্যাব আরও জানায়, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে কেএমপি’র খালিশপুর থানায় সংঘটিত তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতারিত ও নির্যাতিতদের সহায়তার উদ্যোগ
Tag :
জনপ্রিয় নিউজ

শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জন ফের আলোচনায়

র‌্যাবের অভিযানে আটক ১০ মামলার আসামি ওহিদুল ইসলাম

সময়: ০৯:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

নিজস্ব প্রতিনিধি: নয়ন রায়,

খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার মূলহোতা ও একাধিক মামলার আসামি মোঃ ওহিদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল। বুধবার (০৭ মে) দুপুরে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব ফোর্সেস দীর্ঘদিন ধরে বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস দল অভিযান চালিয়ে খালিশপুরের বহুল আলোচিত সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি ওহিদুল ইসলামকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ওহিদুল ইসলাম খুলনা মহানগরীর খালিশপুর থানার গোয়ালপাড়া এলাকার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম খন্দকার সুলতান আহমেদ।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও পিসি-পি আর পর্যালোচনায় জানা গেছে, খুলনার খালিশপুর, সোনাডাঙ্গা ও সদর থানায় তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, জুয়া ও মাদক সংক্রান্তসহ মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ১টি হত্যা চেষ্টা মামলা, ১টি জুয়ার মামলা এবং ৮টি মাদক মামলা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তিনি খালিশপুর এলাকার অন্যতম চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

র‌্যাব আরও জানায়, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে কেএমপি’র খালিশপুর থানায় সংঘটিত তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিউইয়র্কে ভাসানী সম্মেলন ১৯ সেপ্টেম্বর -জাতিসংঘের মাধ্যমে ফারাক্কা সমস্যার সমাধান দাবী