Dhaka ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত তাহমিনা আক্তার নেত্রকোনার আটপাড়ায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ নরসিংদীর শিবপুরে অবৈধ দোকান ও বাস কাউন্টার উচ্ছেদ, জরিমানা আদায় “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বরানগর নবারুণ সংঘের উদ্যোগে বিধায়ক সজল ঘোষকে সংবর্ধনা ও মিলনভোজের আয়োজন কুড়িগ্রামে তথ্য আইনেও মিলছে না তথ্য, আমলাদের বিরুদ্ধে সাংবাদিক মহলে অসন্তোষ শ্রীপুরে মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে মানববন্ধন, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ অর্ধ লক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার বুড়িচংয়ের মেয়ে ফাতেমা গঙ্গাচড়ায় দুই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিনাইদহে র‍্যাবের বিশেষ অভিযান: পিকআপসহ ৮১৮ বোতল ফেনসিডিল ও স্কাফ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ১০:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ২৫ Time View

মোঃ ফজলুল কবির গামা

ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও স্কাফ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

আজ ২০ মে ২০২৬ তারিখ, বুধবার ভোর ০৬:০০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ) এর একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন সামান্তা গ্রামস্থ আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি হাই স্কুলের সামনের পাকা রাস্তায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র‍্যাব।

ভোর আনুমানিক ০৬:০০ ঘটিকার সময় একটি সন্দেহভাজন পিকআপ চেকপোস্টের দিকে আসতে দেখে র‍্যাব সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেন। চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাবের পেতে রাখা স্পিড ব্রেকারের আঘাতে পিকআপটির দুটি চাকা পাংচার হয়ে যায়।
চাকা পাংচার হওয়া অবস্থাতেই পিকআপটি নিয়ে আরও প্রায় ২-৩ কিলোমিটার দূরে চলে যায় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা। সেখানে রাস্তার পাশের একটি ডোবায় ৩টি বস্তা ফেলার সময় র‍্যাবের টহল গাড়ির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পিকআপটি রেখে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে র‍্যাব সদস্যরা স্থানীয় উপস্থিত লোকজনের সম্মুখে ফেলে যাওয়া বস্তাগুলি উদ্ধার করে তল্লাশি চালায়। বস্তাগুলো থেকে অবৈধ মাদকদ্রব্য ৪১৯ বোতল ফেনসিডিল এবং ৩৯৯ বোতল স্কাফ (সর্বমোট ৮১৮ বোতল মাদক) উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পিকআপ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকাভুক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় জিডি (সাধারণ ডায়েরি) মূলে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান:
“মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান নিয়মিত চলমান থাকবে। নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাব ফোর্সেস সদা তৎপর রয়েছে।”

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবার আটক
Tag :
জনপ্রিয় নিউজ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত তাহমিনা আক্তার

ঝিনাইদহে র‍্যাবের বিশেষ অভিযান: পিকআপসহ ৮১৮ বোতল ফেনসিডিল ও স্কাফ উদ্ধার

সময়: ১০:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মোঃ ফজলুল কবির গামা

ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও স্কাফ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

আজ ২০ মে ২০২৬ তারিখ, বুধবার ভোর ০৬:০০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ) এর একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন সামান্তা গ্রামস্থ আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি হাই স্কুলের সামনের পাকা রাস্তায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র‍্যাব।

ভোর আনুমানিক ০৬:০০ ঘটিকার সময় একটি সন্দেহভাজন পিকআপ চেকপোস্টের দিকে আসতে দেখে র‍্যাব সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেন। চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাবের পেতে রাখা স্পিড ব্রেকারের আঘাতে পিকআপটির দুটি চাকা পাংচার হয়ে যায়।
চাকা পাংচার হওয়া অবস্থাতেই পিকআপটি নিয়ে আরও প্রায় ২-৩ কিলোমিটার দূরে চলে যায় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা। সেখানে রাস্তার পাশের একটি ডোবায় ৩টি বস্তা ফেলার সময় র‍্যাবের টহল গাড়ির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পিকআপটি রেখে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে র‍্যাব সদস্যরা স্থানীয় উপস্থিত লোকজনের সম্মুখে ফেলে যাওয়া বস্তাগুলি উদ্ধার করে তল্লাশি চালায়। বস্তাগুলো থেকে অবৈধ মাদকদ্রব্য ৪১৯ বোতল ফেনসিডিল এবং ৩৯৯ বোতল স্কাফ (সর্বমোট ৮১৮ বোতল মাদক) উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পিকআপ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকাভুক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় জিডি (সাধারণ ডায়েরি) মূলে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান:
“মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান নিয়মিত চলমান থাকবে। নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাব ফোর্সেস সদা তৎপর রয়েছে।”

আরও পড়ুনঃ  মাদকের সিন্ডিকেটে জিম্মি সমাজ, সত্য লিখলেই সাংবাদিকদের ওপর হামলা