Dhaka ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ ডিমলার নাউতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা মাদক কারবারিদের আতঙ্কে মাদকবিরোধী আন্দোলনের কর্মীরা আদিতমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু গণধর্ষণের পর হত্যার অভিযোগ ইউনিয়ন ভূমি অফিসেও সেবা সহজীকরণে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ — সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রণি গৌরীপুরে অপকর্মের অভিযোগে আলোচনায় মতিউর রহমান আপোষ-মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ডিএসবি সদস্য ক্লোজড মরহুম আজাদ ফারুক আহমেদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেতুলিয়ায় শালবাহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নড়াইলের লোহাগড়ায় এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ভিডিও ধারণের দাবি

  • Reporter Name
  • সময়: ০৮:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১১ Time View

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে একই এলাকার রায়হান, তামিম ও লিকু নামে তিনজন তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক একটি স্থানে নিয়ে নির্যাতন করা হয় এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে সেই ভিডিওকে কেন্দ্র করে তার কাছে টাকা দাবি করা হয় বলেও পরিবারের দাবি।

ঘটনার পর চরম মানসিক আঘাতে ভেঙে পড়ে ওই শিক্ষার্থী ঘরে ফিরে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবা পাচারকালে আটক ২
Tag :
জনপ্রিয় নিউজ

আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম

নড়াইলের লোহাগড়ায় এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ভিডিও ধারণের দাবি

সময়: ০৮:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে একই এলাকার রায়হান, তামিম ও লিকু নামে তিনজন তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক একটি স্থানে নিয়ে নির্যাতন করা হয় এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে সেই ভিডিওকে কেন্দ্র করে তার কাছে টাকা দাবি করা হয় বলেও পরিবারের দাবি।

ঘটনার পর চরম মানসিক আঘাতে ভেঙে পড়ে ওই শিক্ষার্থী ঘরে ফিরে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  রৌমারী হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ, বিএনপি নেতার ছেলের নামে ইজারা