Dhaka ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ ডিমলার নাউতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা মাদক কারবারিদের আতঙ্কে মাদকবিরোধী আন্দোলনের কর্মীরা আদিতমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু গণধর্ষণের পর হত্যার অভিযোগ ইউনিয়ন ভূমি অফিসেও সেবা সহজীকরণে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ — সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রণি গৌরীপুরে অপকর্মের অভিযোগে আলোচনায় মতিউর রহমান আপোষ-মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ডিএসবি সদস্য ক্লোজড মরহুম আজাদ ফারুক আহমেদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেতুলিয়ায় শালবাহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ১১:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৪ Time View

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইল সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে সদর পুলিশ ফাঁড়ি। গ্রেফতারকৃতরা হলেন— শরিফুল ইসলাম (৫৫) ও তার ছেলে বাপ্পি সাহারিয়ার (৩৫)।

শনিবার (২৩ মে) বিকেলে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) দিবাগত মধ্যরাতে সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার ভাদুলিডাঙ্গা গ্রামের যশোর-নড়াইল মহাসড়কের পাশের একটি নার্সারির সামনে অভিযান পরিচালনা করেন।

এসময় সন্দেহভাজন হিসেবে শরিফুল ইসলাম ও তার বড় ছেলে বাপ্পি সাহারিয়ারকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে শরিফুল ইসলামের পরিহিত প্যান্টের পকেট থেকে ২০০ পিস এবং বাপ্পি সাহারিয়ারের পাঞ্জাবির পকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার শরিফুল ইসলামের বিরুদ্ধে ৩টি এবং তার ছেলে বাপ্পি সাহারিয়ারের বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।”

আরও পড়ুনঃ  পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ জেট ফুয়েল, জ্বালানি ও ভোজ্য তেল জব্দ
Tag :
জনপ্রিয় নিউজ

আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম

নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

সময়: ১১:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইল সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে সদর পুলিশ ফাঁড়ি। গ্রেফতারকৃতরা হলেন— শরিফুল ইসলাম (৫৫) ও তার ছেলে বাপ্পি সাহারিয়ার (৩৫)।

শনিবার (২৩ মে) বিকেলে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) দিবাগত মধ্যরাতে সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার ভাদুলিডাঙ্গা গ্রামের যশোর-নড়াইল মহাসড়কের পাশের একটি নার্সারির সামনে অভিযান পরিচালনা করেন।

এসময় সন্দেহভাজন হিসেবে শরিফুল ইসলাম ও তার বড় ছেলে বাপ্পি সাহারিয়ারকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে শরিফুল ইসলামের পরিহিত প্যান্টের পকেট থেকে ২০০ পিস এবং বাপ্পি সাহারিয়ারের পাঞ্জাবির পকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার শরিফুল ইসলামের বিরুদ্ধে ৩টি এবং তার ছেলে বাপ্পি সাহারিয়ারের বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।”

আরও পড়ুনঃ  চট্টগ্রামে অবরুদ্ধের ৬ ঘন্টা পর বিদ্যুৎ বন্ধ করে টিয়ারশেল ছুড়ে থানায় নেওয়া হয় ধর্ষককে