Dhaka ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ ডিমলার নাউতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা মাদক কারবারিদের আতঙ্কে মাদকবিরোধী আন্দোলনের কর্মীরা আদিতমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু গণধর্ষণের পর হত্যার অভিযোগ ইউনিয়ন ভূমি অফিসেও সেবা সহজীকরণে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ — সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রণি গৌরীপুরে অপকর্মের অভিযোগে আলোচনায় মতিউর রহমান আপোষ-মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ডিএসবি সদস্য ক্লোজড মরহুম আজাদ ফারুক আহমেদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেতুলিয়ায় শালবাহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরি: আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১১:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৬ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

রংপুরের পীরগঞ্জে কৃষককে হত্যা করে ট্রান্সফর্মার চুরির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন— গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চকবালা গ্রামের জামিরুল ইসলাম (৩২), বাঁশকাটা গ্রামের নুরুল আমিন (৬৮), বেড়াডাঙ্গা গ্রামের আমিরুল ইসলাম সরদার (৫৫), গোবিন্দগঞ্জ উপজেলার পুরন্দুর গ্রামের সবদুল আকন্দ ওরফে শামিম (৩৪), সাদুল্ল্যাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের আনিছুর রহমান (৪০), জয়পুরহাটের কালাই উপজেলার আমলাপুকুর গ্রামের আব্দুল জলিল (৩৮) এবং বগুড়ার মোকামতলা এলাকার আব্দুল ওয়াহাব ওরফে শফিকুল।

পুলিশ জানায়, গত ৭ মে সকালে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমানের পা বাঁধা রক্তাক্ত মরদেহ তার সেচঘর থেকে উদ্ধার করা হয়। তিনি নিয়মিত বিএডিসির সেচ ট্রান্সফর্মার পাহারা দিতেন। দুর্বৃত্তরা ট্রান্সফর্মার চুরি করে তাকে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর জেলা পুলিশের আভিযানিক দল তদন্ত শুরু করে। শনিবার (২৩ মে) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ড ও ট্রান্সফর্মার চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি সিএনজি, ট্রান্সফর্মার কাটার যন্ত্রপাতি এবং তিনটি ট্রান্সফর্মারের তামার কয়েল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, “কৃষক মফিজার রহমান হত্যাকাণ্ডটি ছিল রহস্যজনক ও ক্লুলেস। জেলা পুলিশের চৌকস টিম দ্রুত সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  শ্রীপুরে মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে মানববন্ধন, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম

রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরি: আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

সময়: ১১:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

রিয়াজুল হক সাগর, রংপুর:

রংপুরের পীরগঞ্জে কৃষককে হত্যা করে ট্রান্সফর্মার চুরির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন— গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চকবালা গ্রামের জামিরুল ইসলাম (৩২), বাঁশকাটা গ্রামের নুরুল আমিন (৬৮), বেড়াডাঙ্গা গ্রামের আমিরুল ইসলাম সরদার (৫৫), গোবিন্দগঞ্জ উপজেলার পুরন্দুর গ্রামের সবদুল আকন্দ ওরফে শামিম (৩৪), সাদুল্ল্যাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের আনিছুর রহমান (৪০), জয়পুরহাটের কালাই উপজেলার আমলাপুকুর গ্রামের আব্দুল জলিল (৩৮) এবং বগুড়ার মোকামতলা এলাকার আব্দুল ওয়াহাব ওরফে শফিকুল।

পুলিশ জানায়, গত ৭ মে সকালে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমানের পা বাঁধা রক্তাক্ত মরদেহ তার সেচঘর থেকে উদ্ধার করা হয়। তিনি নিয়মিত বিএডিসির সেচ ট্রান্সফর্মার পাহারা দিতেন। দুর্বৃত্তরা ট্রান্সফর্মার চুরি করে তাকে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর জেলা পুলিশের আভিযানিক দল তদন্ত শুরু করে। শনিবার (২৩ মে) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ড ও ট্রান্সফর্মার চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি সিএনজি, ট্রান্সফর্মার কাটার যন্ত্রপাতি এবং তিনটি ট্রান্সফর্মারের তামার কয়েল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, “কৃষক মফিজার রহমান হত্যাকাণ্ডটি ছিল রহস্যজনক ও ক্লুলেস। জেলা পুলিশের চৌকস টিম দ্রুত সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ