
মোঃ বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ মে) সন্ধ্যায় নাউতারা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে উপজেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাউতারা ইউনিয়ন শাখা এ কর্মী সমাবেশ ও প্রার্থী ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জাতীয় সংসদ সদস্য, নীলফামারী-১ (ডোমার-ডিমলা)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী রোকনুজ্জামান বকুল এবং উপজেলা বায়তুলমাল সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ওয়াহেদুজ্জামান বাবুল।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাউতারা ইউনিয়ন শাখার আমীর মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Reporter Name 



























