Dhaka ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ সাংবাদিক আবেদ আমেরীর ওপর হামলার ঘটনায় রাউজান প্রেস ক্লাবের উদ্বেগ ও তীব্র নিন্দা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন সরকারি চাল না পেয়ে গলাচিপায় জেলেদের মানববন্ধন প্রশাসনের দুর্বল উদ্যোগে চরম ভোগান্তিতে মণিরামপুর, যানজটে অতিষ্ঠ উপজেলা সদর ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন ডুমুরিয়া মৎস্য বিভাগের বিশেষ উদ্যোগে আদায় হচ্ছে বহু বছরের বকেয়া সরকারি ঋণ; সচেতন মহলের সাধুবাদ জ্ঞাপন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

  • Reporter Name
  • সময়: ০৭:৩৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৩৪ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় গরুর মাংস কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে খাওয়ার সময় কয়েকজন আমন্ত্রিত অতিথি মাংস কম দেওয়ার অভিযোগ তোলেন। অন্যদিকে, কনেপক্ষের লোকজনের দাবি ছিল, কয়েকজন অতিথি অতিরিক্ত মাংস নিয়ে টেবিলের নিচে লুকিয়ে রাখছিলেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত সাতজন আহত হন।

আহতদের মধ্যে চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন আরিফ মিয়া, শহীদ মাতুব্বর, সোহরাব মাতুব্বর ও মমতাজ বেগম। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাতুব্বর জানান, মাংস কম দেওয়ার অভিযোগ এবং স্থানীয় কিছু পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে কোনো বিরোধ হয়নি। সংঘর্ষের পর বরযাত্রীরা অনুষ্ঠানে যোগ দেন এবং বিয়ে স্বাভাবিকভাবে সম্পন্ন হয়।

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

আরও পড়ুনঃ  নেত্রকোনা দূর্গাপুরের ফাতেমা খাতুন সহতার পরিবারবর্গ কে প্রাণের হুমকি অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ

ভাঙ্গায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

সময়: ০৭:৩৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় গরুর মাংস কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে খাওয়ার সময় কয়েকজন আমন্ত্রিত অতিথি মাংস কম দেওয়ার অভিযোগ তোলেন। অন্যদিকে, কনেপক্ষের লোকজনের দাবি ছিল, কয়েকজন অতিথি অতিরিক্ত মাংস নিয়ে টেবিলের নিচে লুকিয়ে রাখছিলেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত সাতজন আহত হন।

আহতদের মধ্যে চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন আরিফ মিয়া, শহীদ মাতুব্বর, সোহরাব মাতুব্বর ও মমতাজ বেগম। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাতুব্বর জানান, মাংস কম দেওয়ার অভিযোগ এবং স্থানীয় কিছু পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে কোনো বিরোধ হয়নি। সংঘর্ষের পর বরযাত্রীরা অনুষ্ঠানে যোগ দেন এবং বিয়ে স্বাভাবিকভাবে সম্পন্ন হয়।

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

আরও পড়ুনঃ  বগুড়ায় ডিবির সাঁড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার-মোটরসাইকেল