Dhaka ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!! হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রবাসীদের লাগেজ চুরি ও মালামাল ক্ষতিরোধে বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরা চালুর দাবি দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ

  • Reporter Name
  • সময়: ১০:১৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৪৮ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

প্রবাসীদের লাগেজ চুরি ও মালামাল ক্ষতিরোধে বিমানবন্দরে লাইভ অনলাইন সিসিটিভি ক্যামেরা চালুর দাবি

করেছেন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ এর আহবায়ক অ্যাডভোকেট এএনএম ঈসা
ও সদস‍্য সচিব এমএ রউফ।এক বিবৃতিতে সংগঠনের পক্ষথেকে তারা বলেছেন,
বিশ্বের ১৯৫টি দেশে অবস্থানরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সংগঠন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ এর পক্ষ থেকে গভীর উদ্বেগের সাথে জানানো যাচ্ছে যে, সম্প্রতি আমাদের কাছে একের পর এক অভিযোগ আসছে যে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী প্রবাসীদের লাগেজ কাটা হচ্ছে, মালামাল হারিয়ে যাচ্ছে এবং মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটছে।
প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের কষ্টার্জিত অর্থ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ দেশে ফেরার সময় বিমানবন্দরে লাগেজ ক্ষতিগ্রস্ত হওয়া বা মালামাল হারিয়ে যাওয়ার মতো ঘটনা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক।

এই পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এএনএম ঈসা ও সদস‍্য সচিব এমএ রউফ এক বিবৃতিতে বলেছেন,বিমানবন্দরসমূহে আধুনিক লাইভ অনলাইন সিসিটিভি মনিটরিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।

তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর অনেক বিমানবন্দর, বন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে যেখানে নির্দিষ্ট এলাকাগুলো অনলাইনের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা যায়। বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও লাগেজ হ্যান্ডলিং, স্ক্যানিং, বেল্ট এরিয়া এবং সংরক্ষণ এলাকায় উচ্চমানের সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সেগুলোর লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা করা যেতে পারে।খবর আইবিএননিউজ ।
অ্যাডভোকেট এএনএম ঈসা ও এমএ রউফ আরও বলেন, যদি বিমানবন্দরের সংশ্লিষ্ট এলাকাগুলোতে লাইভ ক্যামেরা ব্যবস্থা চালু করা হয়, তাহলে বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত প্রবাসীরা তাদের লাগেজ ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। এতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, চুরি ও দুর্নীতির সুযোগ কমে যাবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত হবে।

আরও পড়ুনঃ  সিএমপির ৫ থানায় পুলিশ পরিদর্শক পদে নতুন ৫ ওসিকে পদায়ন

তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিমানবন্দরে প্রবাসীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। লাগেজ চুরি, হয়রানি ও দুর্ভোগ বন্ধে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

“দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদ বিশ্বাস করে, বিমানবন্দরে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে প্রবাসীদের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও উজ্জ্বল হবে।

প্রবাসীদের জীবন, সম্মান ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই আমরা অবিলম্বে বিমানবন্দরগুলোতে আধুনিক লাইভ সিসিটিভি মনিটরিং ব্যবস্থা চালু এবং লাগেজ চুরি ও ক্ষতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

Tag :
জনপ্রিয় নিউজ

কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন

প্রবাসীদের লাগেজ চুরি ও মালামাল ক্ষতিরোধে বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরা চালুর দাবি দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ

সময়: ১০:১৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

প্রবাসীদের লাগেজ চুরি ও মালামাল ক্ষতিরোধে বিমানবন্দরে লাইভ অনলাইন সিসিটিভি ক্যামেরা চালুর দাবি

করেছেন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ এর আহবায়ক অ্যাডভোকেট এএনএম ঈসা
ও সদস‍্য সচিব এমএ রউফ।এক বিবৃতিতে সংগঠনের পক্ষথেকে তারা বলেছেন,
বিশ্বের ১৯৫টি দেশে অবস্থানরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সংগঠন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ এর পক্ষ থেকে গভীর উদ্বেগের সাথে জানানো যাচ্ছে যে, সম্প্রতি আমাদের কাছে একের পর এক অভিযোগ আসছে যে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী প্রবাসীদের লাগেজ কাটা হচ্ছে, মালামাল হারিয়ে যাচ্ছে এবং মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটছে।
প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের কষ্টার্জিত অর্থ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ দেশে ফেরার সময় বিমানবন্দরে লাগেজ ক্ষতিগ্রস্ত হওয়া বা মালামাল হারিয়ে যাওয়ার মতো ঘটনা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক।

এই পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এএনএম ঈসা ও সদস‍্য সচিব এমএ রউফ এক বিবৃতিতে বলেছেন,বিমানবন্দরসমূহে আধুনিক লাইভ অনলাইন সিসিটিভি মনিটরিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।

তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর অনেক বিমানবন্দর, বন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে যেখানে নির্দিষ্ট এলাকাগুলো অনলাইনের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা যায়। বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও লাগেজ হ্যান্ডলিং, স্ক্যানিং, বেল্ট এরিয়া এবং সংরক্ষণ এলাকায় উচ্চমানের সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সেগুলোর লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা করা যেতে পারে।খবর আইবিএননিউজ ।
অ্যাডভোকেট এএনএম ঈসা ও এমএ রউফ আরও বলেন, যদি বিমানবন্দরের সংশ্লিষ্ট এলাকাগুলোতে লাইভ ক্যামেরা ব্যবস্থা চালু করা হয়, তাহলে বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত প্রবাসীরা তাদের লাগেজ ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। এতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, চুরি ও দুর্নীতির সুযোগ কমে যাবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত হবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ