Dhaka ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
যান্ত্রিক জীবনের ক্লান্তি ভেঙে প্রাণের স্পর্শে একদিন দেশে প্রথমবারের মতো নৌযান শুমারীর তথ্য সংগ্রহ করা হবে বালিয়াকান্দিতে মিশ্র মৎস্য চাষে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক নিজামুদ্দিন দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন, ১ কোটি ১৩ লাখ টাকার চার নৌকা দখলের অভিযোগ বদলগাছীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা শিবপুরে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখা নিয়ে বিতর্ক, নিয়ম লঙ্ঘন ও তথ্য গোপনের অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তল উদ্ধার, ‘বি কোম্পানির’ তিন সন্ত্রাসী গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ০৬:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

শাব্বির আহমদ,
স্টাফ রিপোর্টার, খুলনা

খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন ও নগদ এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকাসহ ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া এলাকার ফজলুল হক সরদারের ছেলে মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকার তৌহিদের ছেলে মো. সুজন (৩৮) এবং বরগুনার বেতাগী উপজেলার আমুয়া বেপারি পাড়া এলাকার মৃত আমজাদ বেপারির ছেলে মো. নান্না বেপারি (৫৭)

র‍্যাব-৬ জানায়, অভিযানের সময় নান্না বেপারির বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও নগদ অর্থ জব্দ করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃতরা খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের অপরাধসংক্রান্ত রেকর্ড (পিসি-পি আর) পর্যালোচনায় দেখা গেছে, তাদের বিরুদ্ধে খুলনা মহানগরী ছাড়াও পিরোজপুর ও বরগুনার বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, মাদক, চুরিসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-৬ আরও জানায়, সারা দেশের মতো খুলনাতেও অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ সফল অভিযান পরিচালিত হয়েছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে যুবককে মারধর, মোবাইল ভাঙচুর ও স্বর্ণালংকার হারানোর অভিযোগ; থানায় জিডি

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে উদ্ধার হওয়া আলামতসহ তাদের খুলনা মহানগর পুলিশের লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

Tag :
জনপ্রিয় নিউজ

যান্ত্রিক জীবনের ক্লান্তি ভেঙে প্রাণের স্পর্শে একদিন

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তল উদ্ধার, ‘বি কোম্পানির’ তিন সন্ত্রাসী গ্রেফতার

সময়: ০৬:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

শাব্বির আহমদ,
স্টাফ রিপোর্টার, খুলনা

খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন ও নগদ এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকাসহ ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া এলাকার ফজলুল হক সরদারের ছেলে মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকার তৌহিদের ছেলে মো. সুজন (৩৮) এবং বরগুনার বেতাগী উপজেলার আমুয়া বেপারি পাড়া এলাকার মৃত আমজাদ বেপারির ছেলে মো. নান্না বেপারি (৫৭)

র‍্যাব-৬ জানায়, অভিযানের সময় নান্না বেপারির বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও নগদ অর্থ জব্দ করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃতরা খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের অপরাধসংক্রান্ত রেকর্ড (পিসি-পি আর) পর্যালোচনায় দেখা গেছে, তাদের বিরুদ্ধে খুলনা মহানগরী ছাড়াও পিরোজপুর ও বরগুনার বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, মাদক, চুরিসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-৬ আরও জানায়, সারা দেশের মতো খুলনাতেও অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ সফল অভিযান পরিচালিত হয়েছে।

আরও পড়ুনঃ  গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই ভাই গ্রেপ্তার