Dhaka ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল লালমনিরহাট জেলা ও এখন ধর্ষণের দীক থেকে এগিয়ে প্রতিবেশী দাদা গ্রে-প্তার দৌলতপুর বিয়ের কয়েক ঘণ্টা পর রাতে নিজ বাড়ির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে জ্বালানি সংকটে চট্টগ্রামের ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ; উৎপাদন কমেছে আরো ৭টিতে ৬ মাসে চট্টগ্রামে ৩২৯ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে প্রশংসায় ভাসছেন মন্ত্রি মীর হেলাল কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা লতিফ ছাত্রাবাসে শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি উদ্বোধন কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে কাতার, সহযোগিতার আশ্বাস

  • Reporter Name
  • সময়: ০৮:২৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২৩ Time View

বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি জানিয়েছেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাতারের সহযোগিতা অব্যাহত থাকবে।

বুধবার (১৯ আগস্ট) দোহায় সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কাতারের প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। পরে সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার সকালে কাতারের রাজধানী দোহায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরের শুরু থেকেই দুই দেশের সম্পর্ক, বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কাতারের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তিনি।

সাক্ষাৎকালে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ সময় বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় কাতার।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা কাতারের নেতৃত্বের কাছে পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন তিনি এবং বাংলাদেশের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী। জাতিসংঘে দায়িত্ব পালনের সময় বাংলাদেশকে কাতারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার কথাও জানান তিনি।

এ সময় পারস্পরিক সুবিধাজনক সময়ে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়েও উভয় পক্ষ আলোচনা করে।

সফরের প্রথম দিনে কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুওয়ারির সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। সেখানে বিনিয়োগ, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

এরপর কাতার এনার্জির সদর দপ্তরে দেশটির জ্বালানিবিষয়ক মন্ত্রী সাদ শেরিদা আল কাবিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দীর্ঘদিনের জ্বালানি সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি বাংলাদেশে এলএনজি সরবরাহ বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফি এবং শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মার্রির সঙ্গেও পৃথক বৈঠক করেন খলিলুর রহমান। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি শ্রমবাজার, জ্বালানি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে কাতার দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের ক্ষেত্রে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা রয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাতার সফরে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

Tag :
জনপ্রিয় নিউজ

পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে কাতার, সহযোগিতার আশ্বাস

সময়: ০৮:২৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি জানিয়েছেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাতারের সহযোগিতা অব্যাহত থাকবে।

বুধবার (১৯ আগস্ট) দোহায় সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কাতারের প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। পরে সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার সকালে কাতারের রাজধানী দোহায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরের শুরু থেকেই দুই দেশের সম্পর্ক, বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কাতারের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তিনি।

সাক্ষাৎকালে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ সময় বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় কাতার।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা কাতারের নেতৃত্বের কাছে পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন তিনি এবং বাংলাদেশের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী। জাতিসংঘে দায়িত্ব পালনের সময় বাংলাদেশকে কাতারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার কথাও জানান তিনি।

এ সময় পারস্পরিক সুবিধাজনক সময়ে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়েও উভয় পক্ষ আলোচনা করে।

সফরের প্রথম দিনে কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুওয়ারির সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। সেখানে বিনিয়োগ, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল