
ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শোভাযাত্রা ও পথসভা করেছেন জেলা বিএনপির সহসভাপতি ও সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক জননেতা আলহাজ্ব মোহাম্মদ আলী।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় শোভাযাত্রাটি বোনারপাড়া উপজেলা চত্তর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষীন করে। এই শোভাযাত্রায় প্রায় এক হাজার মোটর সাইকেলে তৃণমূলের নেতাকর্মী ও সাধারন জনগন অংশগ্রহণ করে।

এসময়, গাইবান্ধা-৫ (সাঘাটা ফুলছড়ি) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলহাজ্ব মোহাম্মদ আলী কয়েকটি পথসভায় বক্তব্য দেন। সেই সঙ্গে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং গণসংযোগ করেন।
ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি 





















