Dhaka ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
বদলগাছীতে মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় নওগাঁ জেলা পুলিশ সুপার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের পশ্চিম জাফলং ইউনিয়ন সমন্বয় কমিটি অনুমোদন রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি – র লালমনিরহাট জোন অফিসের প্রশাসনিক ও ঋণ কার্যক্রম পরিচালনায় বর্তমান ডিজিএম মোঃ অহিদুজ্জামান – এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার তারাপাশায় ডিবির বিশেষ অভিযান: নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১০৪২ লিটার সয়াবিন তেল জব্দ, জরিমানা ৬০ হাজার টাকা পঞ্চগড়ের আটোয়ারী ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু খুলনার ফুলতলায় এ গফুর মেমোরিয়াল হাসপাতালে প্রসূতি চিকিৎসা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অকটেন সংকটের মাঝে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেনের চালান আসছে

  • Reporter Name
  • সময়: ১০:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১৫ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে একের পর এক জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে।‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজটি আগামী বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ সময় সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে জাহাজটির অবস্থান আন্দামান সাগরে নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী জাহাজটি মালয়েশিয়া থেকে রওনা দেয়।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, জাহাজটিতে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

এদিকে এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ জাহাজটির স্থানীয় এজেন্ট ইন্টারপোর্ট। এছাড়া চীন থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস জার্নি’ নামের আরেকটি জাহাজ, যার স্থানীয় এজেন্ট ইউনাইটেড শিপিং। খালাস শেষে জাহাজ দুটি বুধবার বন্দর ত্যাগ করবে বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বর্তমানে বন্দরের জলসীমায় এলপিজি ও এলএনজি বহনকারী দুটি জাহাজ অবস্থান করছে এবং মোট চারটি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, গত ৩১ মার্চ ভারত থেকে এলপিজি নিয়ে ‘গ্যাস চ্যালেঞ্জার’ এবং ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে ‘শ্যান গ্যাং ফা শিয়ান’ নামের আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। এর মধ্যে ‘গ্যাস চ্যালেঞ্জার’ থেকে ভাটিয়ারিতে এলপিজি খালাস করা হচ্ছে।

উল্লেখ্যঃ সরকারের নির্দেশনা অনুসারে দেশে জ্বালানী সংকট না থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলের পেট্রোল পাম্পগুলোতে হরহামেশাই অপ্রীতিকর কিছু ঘটনা ঘটছে। যার অধিকাংশই বাইক চালকদের সাথেই। অর্থাৎ অকটেনের সংকটই মুলত এসব ঘটনার অন্যতম কারন। অকটেনের স্বল্পতার ঠিক এ সময়ে মালয়েশিয়া থেকে পরিশোধিত অকটেন বহনকারী একটি জাহাজ দেশে আসার খবরে অনেকটা স্বস্থি বিরাজ করছে।

আরও পড়ুনঃ  শাহমাহমুদপুরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলায় বৃদ্ধা সহ আহত তিন
Tag :
জনপ্রিয় নিউজ

বদলগাছীতে মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় নওগাঁ জেলা পুলিশ সুপার

অকটেন সংকটের মাঝে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেনের চালান আসছে

সময়: ১০:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে একের পর এক জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে।‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজটি আগামী বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ সময় সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে জাহাজটির অবস্থান আন্দামান সাগরে নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী জাহাজটি মালয়েশিয়া থেকে রওনা দেয়।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, জাহাজটিতে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

এদিকে এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ জাহাজটির স্থানীয় এজেন্ট ইন্টারপোর্ট। এছাড়া চীন থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস জার্নি’ নামের আরেকটি জাহাজ, যার স্থানীয় এজেন্ট ইউনাইটেড শিপিং। খালাস শেষে জাহাজ দুটি বুধবার বন্দর ত্যাগ করবে বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বর্তমানে বন্দরের জলসীমায় এলপিজি ও এলএনজি বহনকারী দুটি জাহাজ অবস্থান করছে এবং মোট চারটি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, গত ৩১ মার্চ ভারত থেকে এলপিজি নিয়ে ‘গ্যাস চ্যালেঞ্জার’ এবং ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে ‘শ্যান গ্যাং ফা শিয়ান’ নামের আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। এর মধ্যে ‘গ্যাস চ্যালেঞ্জার’ থেকে ভাটিয়ারিতে এলপিজি খালাস করা হচ্ছে।

উল্লেখ্যঃ সরকারের নির্দেশনা অনুসারে দেশে জ্বালানী সংকট না থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলের পেট্রোল পাম্পগুলোতে হরহামেশাই অপ্রীতিকর কিছু ঘটনা ঘটছে। যার অধিকাংশই বাইক চালকদের সাথেই। অর্থাৎ অকটেনের সংকটই মুলত এসব ঘটনার অন্যতম কারন। অকটেনের স্বল্পতার ঠিক এ সময়ে মালয়েশিয়া থেকে পরিশোধিত অকটেন বহনকারী একটি জাহাজ দেশে আসার খবরে অনেকটা স্বস্থি বিরাজ করছে।

আরও পড়ুনঃ  রংপুরে প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে আটক যুবক