Dhaka ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
 অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির? জলবায়ু পরিবর্তনে নড়বড়ে হচ্ছে উঁচু পর্বতের পাথর ও বরফের ভিত মানববন্ধনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ প্যাকেট চিনির সংকট, কেজিতে দাম বেড়েছে আরও ৫ টাকা সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত যুবক আটক রাজশাহীতে কোন সার সংকট নাই: ডিসি চট্টগ্রামে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর কালা মোবারকসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবন নির্মাণ, দুই মার্কেটে ১৯ লাখ টাকা জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

 অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির?

  • Reporter Name
  • সময়: ১২:৪০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

*ওপার বাংলার জনপ্রিয় মুখ, যার সাবলীল অভিনয়, রূপ সর্বদা নজর কাড়ে দর্শকের। বলা হচ্ছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর কথা। কিন্তু মিষ্টি এই অভিনেত্রীর এখন চেহারায় বেশ বদল! নেপথ্যে অসুস্থতা। কী হয়েছে অভিনেত্রীর?

বছর কয়েক আগে শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় জুটি বেঁধেছিলেন মিমি। সিনেমার আইটেম সং ‘দুষ্টু কোকিল’-এ তার পারফর্ম্যান্স ছিল অনবদ্য। এপার বাংলায় দর্শকেরা এখন তাকে ডাকেন ‘দুষ্টু কোকিল’ বলেই। যদিও টালিউডের হিট সিনেমা ‘বোঝেনা সে বোঝেনা’ থেকে তার জনপ্রিয়তা।

কিন্তু সদ্য তার ছবি দেখে অনুরাগীরা যেন হকচকিয়েই গেলেন। যেন গাল ফুলে ঢোল! চট করে দেখলে অনেকেই চিনতে পারবে না। সামাজিক মাধ্যমে এমন কিছু ছবি প্রকাশ অভিনেত্রীর। বেডরেস্টে আছেন। সেখান থেকে তোলা ছবিতে ফুটে উঠল তার অসুস্থতা। ওষুধের পাতা, পায়ে আবার ব্যান্ডেজও।

অভিনেত্রী পোস্টে জানান, দাঁত তোলার কারণে গাল ফুলেছে; ঠোঁটে পড়েছে সেলাইয়ের কালশিটে দাগ। সেই সঙ্গে পায়ে মারাত্মক টানের সমস্যায় ভুগছেন বলেও জানান এই অভিনেত্রী।

*অভিনেত্রী মিমির ইনস্টাগ্রাম পোস্ট*

অভিনেত্রী লিখেছেন, ‘একটা দাঁত তোলা, ফোলা গাল আর সেলাই করা ঠোঁটে কালশিটে দাগ। সঙ্গে পায়ে টান, এলোমেলো চুল ও মেকআপহীন চেহারা।’

গ্ল্যামারাস লুকের বাইরে গিয়ে সম্পূর্ণ মেকআপহীন অসুস্থ রূপ ভক্তদের সামনে তুলে ধরাটাকেও ‘ফ্যাশন’ বলে মন্তব্য করেন এই অভিনেত্রী। লেখেন, ‘অনলাইনে পরিপাটি থাকাটাই হয়তো এখন এত সাধারণ যে নিজের আসল সত্তাটা দেখানোই সাহসিকতা হয়ে উঠেছে। তবে নিজের মতো সত্যি থাকাটাই কিন্তু এখন আসল ফ্যাশন!’

মিমির এমন পোস্ট দেখে সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে নামবিহীন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড, তিনজনকে কারাদণ্ড
Tag :
জনপ্রিয় নিউজ

 অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির?

 অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির?

সময়: ১২:৪০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

*ওপার বাংলার জনপ্রিয় মুখ, যার সাবলীল অভিনয়, রূপ সর্বদা নজর কাড়ে দর্শকের। বলা হচ্ছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর কথা। কিন্তু মিষ্টি এই অভিনেত্রীর এখন চেহারায় বেশ বদল! নেপথ্যে অসুস্থতা। কী হয়েছে অভিনেত্রীর?

বছর কয়েক আগে শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় জুটি বেঁধেছিলেন মিমি। সিনেমার আইটেম সং ‘দুষ্টু কোকিল’-এ তার পারফর্ম্যান্স ছিল অনবদ্য। এপার বাংলায় দর্শকেরা এখন তাকে ডাকেন ‘দুষ্টু কোকিল’ বলেই। যদিও টালিউডের হিট সিনেমা ‘বোঝেনা সে বোঝেনা’ থেকে তার জনপ্রিয়তা।

কিন্তু সদ্য তার ছবি দেখে অনুরাগীরা যেন হকচকিয়েই গেলেন। যেন গাল ফুলে ঢোল! চট করে দেখলে অনেকেই চিনতে পারবে না। সামাজিক মাধ্যমে এমন কিছু ছবি প্রকাশ অভিনেত্রীর। বেডরেস্টে আছেন। সেখান থেকে তোলা ছবিতে ফুটে উঠল তার অসুস্থতা। ওষুধের পাতা, পায়ে আবার ব্যান্ডেজও।

অভিনেত্রী পোস্টে জানান, দাঁত তোলার কারণে গাল ফুলেছে; ঠোঁটে পড়েছে সেলাইয়ের কালশিটে দাগ। সেই সঙ্গে পায়ে মারাত্মক টানের সমস্যায় ভুগছেন বলেও জানান এই অভিনেত্রী।

*অভিনেত্রী মিমির ইনস্টাগ্রাম পোস্ট*

অভিনেত্রী লিখেছেন, ‘একটা দাঁত তোলা, ফোলা গাল আর সেলাই করা ঠোঁটে কালশিটে দাগ। সঙ্গে পায়ে টান, এলোমেলো চুল ও মেকআপহীন চেহারা।’

গ্ল্যামারাস লুকের বাইরে গিয়ে সম্পূর্ণ মেকআপহীন অসুস্থ রূপ ভক্তদের সামনে তুলে ধরাটাকেও ‘ফ্যাশন’ বলে মন্তব্য করেন এই অভিনেত্রী। লেখেন, ‘অনলাইনে পরিপাটি থাকাটাই হয়তো এখন এত সাধারণ যে নিজের আসল সত্তাটা দেখানোই সাহসিকতা হয়ে উঠেছে। তবে নিজের মতো সত্যি থাকাটাই কিন্তু এখন আসল ফ্যাশন!’

মিমির এমন পোস্ট দেখে সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।

আরও পড়ুনঃ  পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনের আলোচনা সভা