Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নেত্রকোনা সদরে জমি নিয়ে মারামারি এক মহিলা আহত থানার অভিযোগ জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর বনানী থেকে আটক নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের চিকিৎসা সেবা ও খাবার বিতরণে বন্যার্তদের মাঝে প্রাণের সঞ্চার “ত্রিশালে মৃত্যুর মাঝেও জন্ম, সেই ফাতেমা আজ ৪ বছরে” সুনামগঞ্জে ৩২ লাখ টাকার ভারতীয় কাতান শাড়ির চালান জব্দ রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : ড. আ ফ ম খালিদ হোসেন

লালমনিরহাট জেলা প্রতিনিধি: সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।১ নভেম্বর শনিবার সকালে ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে “সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “দেশে সকল ধর্মের মানুষের অবাধ ধর্মীয় স্বাধীনতা রয়েছে। সম্প্রীতির বাংলাদেশ বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত। শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতেই নির্বাচন সাংবিধানিক সময়ে অনুষ্ঠিত হবে।”লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা জামায়াতের নায়েবে আমীর হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহ-সভাপতি মুফতী মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক রকিবুল হাসান, ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ এইচ এম বরকতউল্লাহসহ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। ষড়যন্ত্রকারীরা দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলেও জনগণের ঐক্য এবং প্রশাসনের কঠোর নজরদারির কারণে বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে।অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে। ইসলাম ধর্মে সংখ্যা লঘু বলতে কিছু নেই। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

আরও পড়ুনঃ  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন
Tag :
জনপ্রিয় নিউজ

নেত্রকোনা সদরে জমি নিয়ে মারামারি এক মহিলা আহত থানার অভিযোগ

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : ড. আ ফ ম খালিদ হোসেন

সময়: ১১:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

লালমনিরহাট জেলা প্রতিনিধি: সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।১ নভেম্বর শনিবার সকালে ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে “সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “দেশে সকল ধর্মের মানুষের অবাধ ধর্মীয় স্বাধীনতা রয়েছে। সম্প্রীতির বাংলাদেশ বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত। শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতেই নির্বাচন সাংবিধানিক সময়ে অনুষ্ঠিত হবে।”লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা জামায়াতের নায়েবে আমীর হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহ-সভাপতি মুফতী মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক রকিবুল হাসান, ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ এইচ এম বরকতউল্লাহসহ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। ষড়যন্ত্রকারীরা দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলেও জনগণের ঐক্য এবং প্রশাসনের কঠোর নজরদারির কারণে বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে।অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে। ইসলাম ধর্মে সংখ্যা লঘু বলতে কিছু নেই। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

আরও পড়ুনঃ  তারেক রহমান: শিক্ষাজীবন থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে দীর্ঘ পথচলা