Dhaka ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
বুড়িচংয়ে ইউরিয়া সারের অতিরিক্ত মূল্য আদায়, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চটগ্রাম সিটিজেনস ফোরাম মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বকশিগঞ্জে মরহুম উজির আলী আকন্দ পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ  ইনিউইয়র্কে শাহ নেওয়াজ গ্রুপের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির আহ্বান দানপঞ্চগড় একজন নারী নবাগত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগ মোবাইল ও নগদ টাকাড়াইলে হারিয়ে যাওয়া  আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করলেন এসপি আল মামুন শিকদার সময় পেরিয়েও অটুট: বন্ধুত্বের পুনর্জাগরণে এসএসসি ক্লাব ’৯৪ মানিকগঞ্জের মিলনমেলা হকার ভাইদের ও পথ চলতি ক্রেতা বিক্রেতাদের জন্য- ইফতার পার্টি  কালিয়াকৈর প্রেসক্লাবে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থল

  • Reporter Name
  • Update Time : ১০:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৬ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে টানা ১১ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (১৬ মার্চ) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।

তিনি জানান, গত মঙ্গলবার (১০ মার্চ) বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ মার্চ ২০২৬ তারিখে সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার (১৭ থেকে ২৭ মার্চ) পর্যন্ত বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ কর্তৃক সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

ঈদের ছুটি শেষে আগামী শনিবার (২৮ মার্চ) থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু করা হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ছুটির এ সময়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও, বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

বুড়িচংয়ে ইউরিয়া সারের অতিরিক্ত মূল্য আদায়, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থল

Update Time : ১০:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬