Dhaka ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা টাঙ্গাইলে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, এলাকায় ব্যাপক কৌতূহল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“ঈশ্বরগঞ্জে ডাকাতি-প্রতারণা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডাকাতি ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক উজ্জ্বল হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) গভীর রাতে আঠারবাড়ি ইউনিয়নের শৈলাটি গ্রামের নিজ বাড়ির সামনের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত উজ্জ্বল হাসান ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। দীর্ঘদিন পলাতক থাকা এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডাকাতি ও প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এছাড়াও থানায় তার নামে আরও দুটি মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান। তিনি বলেন, “ডাকাতি ও প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি উজ্জ্বল হাসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন কমিটির আহ্বায়ক। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রক্রিয়াও চলমান।”

আরও পড়ুনঃ  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান
Tag :
জনপ্রিয় নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান

“ঈশ্বরগঞ্জে ডাকাতি-প্রতারণা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার”

সময়: ০৩:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫