Dhaka ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার, সন্তান প্রসবের পর মামলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত কাউখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত র‌্যাবের যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার নরসিংদীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের সঙ্গে এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দাইলে হত্যা মামলার বাদীকে অন্য মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ মধ্যনগরে তিন প্রাথমিক বিদ্যালয়ে এক ডজন শিক্ষক অনুপস্থিত জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার, চিকিৎসা দিল কোস্ট গার্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ১ লাখ ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ৪

  • Reporter Name
  • সময়: ০৯:১৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৯ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলা ও ঈদগাঁও উপজেলা-এ র‌্যাব-১৫-এর পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা, অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাক ও বিপুল পরিমাণ লবণ জব্দ করা হয়।

সূত্র জানায়, বুধবার (১৩ মে) রাত ১১টার দিকে র‌্যাব-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালায়। অভিযানে লবণের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাক ও প্রায় ১শ মণ লবণ জব্দ করা হয়। পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা-এর বাসিন্দা মো. এমরানুল ইসলাম (২০) এবং টেকনাফের সাবরাং এলাকার নুর মোহাম্মদ (৪২)-কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টার দিকে র‌্যাব-১৫-এর সিপিএসসি ক্যাম্পের স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট হুমাইদ হাসান হা-মীম (এক্স), বিএন’র নেতৃত্বে ঈদগাঁও থানার আলমাছিয়া পূর্ব গেইট এলাকার স্বপ্নচূড়া মার্কেটের সামনে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডাকাতির উদ্দেশ্যে ওৎ পেতে থাকা অবস্থায় ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ মো. এনামুল হক ওরফে এনাম (২৩) এবং মো. নুরুল আফসার রিপন ওরফে আফসার (৪০)-কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ.ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  কাউখালীতে দূর্ধর্ষ চোরাই চক্রের সদস্য গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ১ লাখ ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ৪

সময়: ০৯:১৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলা ও ঈদগাঁও উপজেলা-এ র‌্যাব-১৫-এর পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা, অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাক ও বিপুল পরিমাণ লবণ জব্দ করা হয়।

সূত্র জানায়, বুধবার (১৩ মে) রাত ১১টার দিকে র‌্যাব-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালায়। অভিযানে লবণের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাক ও প্রায় ১শ মণ লবণ জব্দ করা হয়। পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা-এর বাসিন্দা মো. এমরানুল ইসলাম (২০) এবং টেকনাফের সাবরাং এলাকার নুর মোহাম্মদ (৪২)-কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টার দিকে র‌্যাব-১৫-এর সিপিএসসি ক্যাম্পের স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট হুমাইদ হাসান হা-মীম (এক্স), বিএন’র নেতৃত্বে ঈদগাঁও থানার আলমাছিয়া পূর্ব গেইট এলাকার স্বপ্নচূড়া মার্কেটের সামনে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডাকাতির উদ্দেশ্যে ওৎ পেতে থাকা অবস্থায় ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ মো. এনামুল হক ওরফে এনাম (২৩) এবং মো. নুরুল আফসার রিপন ওরফে আফসার (৪০)-কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ.ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি