“এম’পি হামিদুর রহমান হামিদের উদ্যোগে বদলে যাচ্ছে কামরাঙ্গীরচর”
ইমদাদুল হক তৈয়ব
ঢাকা-৭ আসনের জনপ্রিয় সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদের আন্তরিক উদ্যোগ ও সার্বিক দিকনির্দেশনায় দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা সিটি কর্পোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডে ৩১ শয্যা হাসপাতাল সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে মাননীয় এমপি মহোদয়ের সময়োপযোগী হস্তক্ষেপ ও দৃঢ় পদক্ষেপকে স্থানীয়রা বিশেষভাবে স্বাগত জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রকল্পটি বাস্তবায়নে মাননীয় সংসদ সদস্য শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর ব্যক্তিগত তদারকি, প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগের ফলেই সড়ক উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে এসেছে। স্থানীয় জনগণ মনে করেন, এমপি হামিদুর রহমান হামিদের মতো জনদরদী ও কর্মনিষ্ঠ জনপ্রতিনিধির কারণেই এলাকার উন্নয়ন আজ দৃশ্যমান হচ্ছে।
এই উন্নয়ন কাজে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও জননন্দিত সমাজসেবক জনাব গোলাম রাসূল শামীম। মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় তিনি নিরলসভাবে তদারকি ও সুপারিশের মাধ্যমে প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আজ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ। পরিদর্শনকালে তাঁরা নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান।
উল্লেখ্য, সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় হাসপাতালে আগত রোগী, তাদের স্বজন এবং এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। সড়কটি সংস্কার সম্পন্ন হলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
এলাকাবাসী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন যে, মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের যোগ্য নেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনায় আগামী দিনগুলোতে এই ওয়ার্ডে আরও বহু জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।
Reporter Name 



























