Dhaka ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!! হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুড়িগ্রামের ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২৩৭ আসনে দলের একক প্রার্থী নির্ধারণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম-২ আসনে (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) দলের সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) সাবেক জেলা সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য তাসভীরুল ইসলাম এবং কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী,রৌমারী ও চর রাজিবপুর) জেলা কমিটির অন্যতম সদস্য আজিজুর রহমানকে আগামী সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান মোস্তফা আরও বলেন, ‘ কুড়িগ্রামের চারটি আসনে যাদেরকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে তৃণমূলও তাদেরকেই প্রার্থী হিসেবে চেয়েছে। জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী কেন্দ্র মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে কাজ করবে। ভোটারদের আস্থা অর্জন করে আগামী নির্বাচনে জেলার সবকটি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

আরও পড়ুনঃ  সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, দুধরচকীর শোক প্রকাশ
Tag :
জনপ্রিয় নিউজ

কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন

কুড়িগ্রামের ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

সময়: ০৯:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২৩৭ আসনে দলের একক প্রার্থী নির্ধারণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম-২ আসনে (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) দলের সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) সাবেক জেলা সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য তাসভীরুল ইসলাম এবং কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী,রৌমারী ও চর রাজিবপুর) জেলা কমিটির অন্যতম সদস্য আজিজুর রহমানকে আগামী সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান মোস্তফা আরও বলেন, ‘ কুড়িগ্রামের চারটি আসনে যাদেরকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে তৃণমূলও তাদেরকেই প্রার্থী হিসেবে চেয়েছে। জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী কেন্দ্র মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে কাজ করবে। ভোটারদের আস্থা অর্জন করে আগামী নির্বাচনে জেলার সবকটি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

আরও পড়ুনঃ  ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন সংসদে : প্রধানমন্ত্রী