Dhaka ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন রামপালে স্বস্তির বৃষ্টি, থেকে থেকে অব্যাহত থাকতে পারে কয়েকদিন নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে সম্পন্ন বগুড়ায় ডিবির সাঁড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার-মোটরসাইকেল পুলিশ বাবা করলেন অপহরণের মামলা, লাইভে এসে মিথ্যা দাবি মেয়ের!! নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুমিল্লা-৫ আসনে পরিকল্পিত কেন্দ্র দখলের শঙ্কা: জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থীর অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৮:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০০ Time View

মোঃ আবদুল্লাহ ,বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে একাধিক ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পরিকল্পিতভাবে কেন্দ্র দখল ও নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসেন। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের একটি গোষ্ঠী ভয়ভীতি প্রদর্শন, কর্মী-সমর্থকদের হেনস্তা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী পরিবেশ প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িচং প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

ড. মোবারক হোসেন বলেন, “সামগ্রিকভাবে নির্বাচনী পরিবেশ মোটামুটি স্বাভাবিক থাকলেও বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি ও প্রচারণায় বাধা দেওয়ার ঘটনা ঘটছে। বহিরাগত চিহ্নিত সন্ত্রাসীদের এনে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, নির্দিষ্ট প্রতীক ছাড়া অন্য প্রতীকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে।

তিনি দাবি করেন, কুমিল্লা-৫ আসনের অন্তত ৫৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। নির্বাচনের আগের রাত থেকেই কয়েকটি কেন্দ্রে নাশকতার পরিকল্পনা, বলপ্রয়োগে কেন্দ্র দখল, অস্ত্র ও পেশিশক্তির মহড়া এবং ফলাফল প্রভাবিত করার অপচেষ্টা চলছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বিশেষ করে নারী ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলেন তিনি।

ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, শশীদল প্রাথমিক বিদ্যালয়, তেতাভূমি উচ্চ বিদ্যালয়, হরি মঙ্গল সরকারি উচ্চ বিদ্যালয়, মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগড়া দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আশাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালনগর বি.এ.বি উচ্চ বিদ্যালয়, মাধবপুর উচ্চ বিদ্যালয়, ষাইটশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিদলাই গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়, ধান্যদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চড়ানল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর উচ্চ বিদ্যালয়, রাজাপুর পূর্বপাড়া লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারেশ্বর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়, পীতাম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ, গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষোলনল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিমসার উচ্চ বিদ্যালয়সহ ভারেল্লা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সংবাদ সম্মেলনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন ড. মোবারক হোসেন। তিনি বলেন, “ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।”

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের পরিচালক ও কুমিল্লা জেলা উত্তরের জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মো. আলমগীর সরকার, চিফ এজেন্ট অধ্যক্ষ মো. আবদুল হান্নান, সদস্য সচিব অধ্যাপক মো. আবদুল আউয়াল, বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, ঢাকাস্থ বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মো. তোফায়েল ইসলাম, বুড়িচং পৌর আমীর মো. তাজুল ইসলাম, এনসিপির যুগ্ম সমন্বয়ক আমির হামজাসহ অন্যান্য নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয় নিউজ

চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন

কুমিল্লা-৫ আসনে পরিকল্পিত কেন্দ্র দখলের শঙ্কা: জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থীর অভিযোগ

সময়: ০৮:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

মোঃ আবদুল্লাহ ,বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে একাধিক ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পরিকল্পিতভাবে কেন্দ্র দখল ও নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসেন। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের একটি গোষ্ঠী ভয়ভীতি প্রদর্শন, কর্মী-সমর্থকদের হেনস্তা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী পরিবেশ প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িচং প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

ড. মোবারক হোসেন বলেন, “সামগ্রিকভাবে নির্বাচনী পরিবেশ মোটামুটি স্বাভাবিক থাকলেও বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি ও প্রচারণায় বাধা দেওয়ার ঘটনা ঘটছে। বহিরাগত চিহ্নিত সন্ত্রাসীদের এনে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, নির্দিষ্ট প্রতীক ছাড়া অন্য প্রতীকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে।

তিনি দাবি করেন, কুমিল্লা-৫ আসনের অন্তত ৫৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। নির্বাচনের আগের রাত থেকেই কয়েকটি কেন্দ্রে নাশকতার পরিকল্পনা, বলপ্রয়োগে কেন্দ্র দখল, অস্ত্র ও পেশিশক্তির মহড়া এবং ফলাফল প্রভাবিত করার অপচেষ্টা চলছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বিশেষ করে নারী ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলেন তিনি।

ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, শশীদল প্রাথমিক বিদ্যালয়, তেতাভূমি উচ্চ বিদ্যালয়, হরি মঙ্গল সরকারি উচ্চ বিদ্যালয়, মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগড়া দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আশাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালনগর বি.এ.বি উচ্চ বিদ্যালয়, মাধবপুর উচ্চ বিদ্যালয়, ষাইটশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিদলাই গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়, ধান্যদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চড়ানল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর উচ্চ বিদ্যালয়, রাজাপুর পূর্বপাড়া লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারেশ্বর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়, পীতাম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ, গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষোলনল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিমসার উচ্চ বিদ্যালয়সহ ভারেল্লা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র।

আরও পড়ুনঃ  পুলিশ বাবা করলেন অপহরণের মামলা, লাইভে এসে মিথ্যা দাবি মেয়ের!!