Dhaka ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ নরসিংদীর শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মুঃ আব্দুর রহিম গৌরীপুরের আহাদুজ্জামান খান আরজু হাত থেকে রেহাই পেতে মনোয়ারা বেগম থানার অভিযোগ ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ বগুড়া সদরে গভীর রাতে যাত্রীবাহী বাসে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১!! উখিয়ায় বিজিবির জালে ২ চোরাকারবারি, উদ্ধার ১২ লাখ ৪৮ হাজার টাকা টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত পাবনা সদরের এমপির বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি অবাঞ্ছিত ঘোষণা ডিম বোঝায় ট্রাকের দুর্ঘটনা,ডিম কুড়াতে সড়ক অবরোধ,সড়ক দুর্ঘটনায় নিহত ৫,অতিউৎসাহী হয়ে একাধিক বাসে দুর্বৃত্তদের আগুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার

মোঃ আবদুল্লাহ ,বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

সকালে বিদ্যালয়টির হলরুমে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিমসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক, তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, সিনিয়র শিক্ষক মোঃ মকবুল হোসেন, লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান, দেবিদ্বার শাখার সভাপতি ইয়াছিন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার এবং সদস্য ইয়াছিন হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এর নেতিবাচক দিক সম্পর্কে সচেতন না হলে কিশোর-তরুণরা সহজেই বিভিন্ন অনলাইন আসক্তি, সাইবার অপরাধ ও অনৈতিক কনটেন্টের দিকে ঝুঁকে পড়তে পারে। তাই সঠিক দিকনির্দেশনা, অভিভাবকীয় তদারকি এবং ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি।

পরবর্তীতে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী স্মার্টফোন আসক্তি থেকে দূরে থাকা, অশ্লীল ও অনৈতিক কনটেন্ট বর্জন, সময়ের সঠিক ব্যবহার এবং নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার শপথ গ্রহণ করে।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা নিজেদের টিফিনের টাকা সঞ্চয় করে গত সাড়ে ১৪ বছরে সারাদেশে মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ ইন্টারনেট সচেতনতা বৃদ্ধি এবং গাছের চারা বিতরণ করে আসছে। এ পর্যন্ত তারা ১৮৯৮টি সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন করেছেন।

আরও পড়ুনঃ  বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত

সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, “আমাদের লক্ষ্য নতুন প্রজন্মকে সুশিক্ষা, মানবিকতা ও দায়িত্ববোধে উজ্জীবিত করা। প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধে তরুণদের আরও দৃঢ় হওয়া প্রয়োজন।”

Tag :
জনপ্রিয় নিউজ

উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার

সময়: ১১:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

মোঃ আবদুল্লাহ ,বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

সকালে বিদ্যালয়টির হলরুমে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিমসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক, তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, সিনিয়র শিক্ষক মোঃ মকবুল হোসেন, লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান, দেবিদ্বার শাখার সভাপতি ইয়াছিন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার এবং সদস্য ইয়াছিন হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এর নেতিবাচক দিক সম্পর্কে সচেতন না হলে কিশোর-তরুণরা সহজেই বিভিন্ন অনলাইন আসক্তি, সাইবার অপরাধ ও অনৈতিক কনটেন্টের দিকে ঝুঁকে পড়তে পারে। তাই সঠিক দিকনির্দেশনা, অভিভাবকীয় তদারকি এবং ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি।

পরবর্তীতে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী স্মার্টফোন আসক্তি থেকে দূরে থাকা, অশ্লীল ও অনৈতিক কনটেন্ট বর্জন, সময়ের সঠিক ব্যবহার এবং নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার শপথ গ্রহণ করে।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা নিজেদের টিফিনের টাকা সঞ্চয় করে গত সাড়ে ১৪ বছরে সারাদেশে মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ ইন্টারনেট সচেতনতা বৃদ্ধি এবং গাছের চারা বিতরণ করে আসছে। এ পর্যন্ত তারা ১৮৯৮টি সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন করেছেন।

আরও পড়ুনঃ  আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস