Dhaka ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মণিরামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ময়না হত্যায় স্বামী হেলাল কারাগারে রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা ডিমলায় ১৪ বছরের কিশোরীর রহস্যজনক মৃত বাদশা সেকেন্দার ভুট্টো কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব ইয়াবাসহ আটক যুবকের স্বজনদের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রী মিরার চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন। চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুরআন স্পর্শ করে শপথ নিলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি

  • Reporter Name
  • সময়: ০৮:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৭২ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও ব্যয়বহুল নগরী নিউ ইয়র্কের নতুন মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন জোহরান মামদানি।

নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতের পর, নিউ ইয়র্কের একটি বন্ধ হয়ে যাওয়া ঐতিহাসিক সাবওয়ে স্টেশনে সংক্ষিপ্ত ও অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার অভিষেক সম্পন্ন হয়।

উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে আসা ৩৪ বছর বয়সী মামদানি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র এবং একই সঙ্গে সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে নতুন এক ইতিহাস গড়লেন।

ফক্স নিউজের খবরে জানানো হয়, বুধবার মামদানির প্রচারণা শিবির নিশ্চিত করেছিল—মেয়র হিসেবে শপথ নেওয়ার সময় তিনি কোরান শরিফ স্পর্শ করবেন। এ ঘটনাকেও ঐতিহাসিক হিসেবে উল্লেখ করা হয়েছে।

শপথ গ্রহণের পর স্বঘোষিত ডেমোক্র্যাট সমাজতন্ত্রী মামদানি নিউ ইয়র্ক সিটির ১১২তম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছে সিএনএন।

ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠিত ওই শপথ অনুষ্ঠানে তার সিরীয় বংশোদ্ভূত স্ত্রী রামা দুয়াজি তার পাশে উপস্থিত ছিলেন।

নিউ ইয়র্ক রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেইমস তাকে শপথ বাক্য পাঠ করান। লেটিশাকে আগে থেকেই ‘রাজনৈতিক অনুপ্রেরণা’ হিসেবে বর্ণনা করে আসছিলেন তিনি।

শপথ অনুষ্ঠানটি হয়েছে ম্যানহ্যাটনের সিটি হল পার্কের নিচে ভূগর্ভস্থ পুরনো, বন্ধ হয়ে যাওয়া সিটি হল সাবওয়ে স্টেশনের প্লাটফর্মে। ১৯৪৫ সালে এই ভুগর্ভস্থ স্টেশনটি বন্ধ হয়ে যায়। এটি এখন একটি পর্যটন স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এই আয়োজনের একটি প্রতীকি তাৎপর্য রয়েছে। মামদানির ট্রানজিশন টিমের ভাষ্য অনুযায়ী, এই সাবওয়ে স্টেশনটি নিউ ইয়র্ক নগরীকে প্রতিদিন সচল রাখা কর্মজীবী মানুষদের প্রতি তার ‘প্রতিশ্রুতির প্রতিফলন’ ঘটিয়েছে।

নিজেকে ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মামদানি (৩৪) বৃহস্পতিবার থেকেই দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করার পরিকল্পনা নিয়েছেন। তার অভিষেক ঘিরে নিউ ইয়র্কের বাসিন্দাদের মধ্যে আশা ও উদ্বেগের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে।

আরও পড়ুনঃ  পবিপ্রবিতে হিট প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আইন অনুযায়ী মেয়রের চার বছরব্যাপী মেয়াদ নির্বাচনের পরবর্তী ১ জানুয়ারি থেকে শুরু হয়। এ দিন কে নগরীর দায়িত্বে আছেন তা নিয়ে অস্পষ্টতা কাটাতে মধ্যরাতে শপথ নেওয়া এখানে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে।

নিউ ইয়র্ক রাজ্যের সাবেক আইনপ্রণেতা মামদানি বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধ রাখার পাশাপাশি সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা ও চাইল্ডকেয়ারের প্রতিশ্রুতি দিয়েছেন। তার এসব কর্মসূচী যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টিকে নির্বাচনী বৈতরণী পার করার পথ দেখাতে পারে বলে অনেকে মনে করছেন।শপথ পাঠ করান লাটিসা জেমস এবং কোরান হাতে সহধর্মিণী।

Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫

কুরআন স্পর্শ করে শপথ নিলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি

সময়: ০৮:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও ব্যয়বহুল নগরী নিউ ইয়র্কের নতুন মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন জোহরান মামদানি।

নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতের পর, নিউ ইয়র্কের একটি বন্ধ হয়ে যাওয়া ঐতিহাসিক সাবওয়ে স্টেশনে সংক্ষিপ্ত ও অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার অভিষেক সম্পন্ন হয়।

উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে আসা ৩৪ বছর বয়সী মামদানি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র এবং একই সঙ্গে সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে নতুন এক ইতিহাস গড়লেন।

ফক্স নিউজের খবরে জানানো হয়, বুধবার মামদানির প্রচারণা শিবির নিশ্চিত করেছিল—মেয়র হিসেবে শপথ নেওয়ার সময় তিনি কোরান শরিফ স্পর্শ করবেন। এ ঘটনাকেও ঐতিহাসিক হিসেবে উল্লেখ করা হয়েছে।

শপথ গ্রহণের পর স্বঘোষিত ডেমোক্র্যাট সমাজতন্ত্রী মামদানি নিউ ইয়র্ক সিটির ১১২তম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছে সিএনএন।

ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠিত ওই শপথ অনুষ্ঠানে তার সিরীয় বংশোদ্ভূত স্ত্রী রামা দুয়াজি তার পাশে উপস্থিত ছিলেন।

নিউ ইয়র্ক রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেইমস তাকে শপথ বাক্য পাঠ করান। লেটিশাকে আগে থেকেই ‘রাজনৈতিক অনুপ্রেরণা’ হিসেবে বর্ণনা করে আসছিলেন তিনি।

শপথ অনুষ্ঠানটি হয়েছে ম্যানহ্যাটনের সিটি হল পার্কের নিচে ভূগর্ভস্থ পুরনো, বন্ধ হয়ে যাওয়া সিটি হল সাবওয়ে স্টেশনের প্লাটফর্মে। ১৯৪৫ সালে এই ভুগর্ভস্থ স্টেশনটি বন্ধ হয়ে যায়। এটি এখন একটি পর্যটন স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এই আয়োজনের একটি প্রতীকি তাৎপর্য রয়েছে। মামদানির ট্রানজিশন টিমের ভাষ্য অনুযায়ী, এই সাবওয়ে স্টেশনটি নিউ ইয়র্ক নগরীকে প্রতিদিন সচল রাখা কর্মজীবী মানুষদের প্রতি তার ‘প্রতিশ্রুতির প্রতিফলন’ ঘটিয়েছে।

নিজেকে ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মামদানি (৩৪) বৃহস্পতিবার থেকেই দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করার পরিকল্পনা নিয়েছেন। তার অভিষেক ঘিরে নিউ ইয়র্কের বাসিন্দাদের মধ্যে আশা ও উদ্বেগের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে।

আরও পড়ুনঃ  কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন