Dhaka ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তেঁতুলিয়ায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত বাঁশখালীতে বিধবার ওপর হামলাকারী ৪ আসামি গ্রেফতার চান্দগাঁও মধ্যম মোহরা মা মগধেশ্বরী মন্দিরে দুইদিনব্যাপী বাৎসরিক উৎসব অনুষ্ঠিত ঝিনাইদহে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: লোগো ও ওয়াকিটকিসহ ৫ ‘ভুয়া পুলিশ’ গ্রেফতার বাঘায় মাদক সেবনের দায়ে ২ যুবক আটক বটিয়াঘাটায় ইজিবাইক চালক-মালিক সমিতির উদ্যোগে মহান মে দিবস উদযাপন। ডিমলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত সুনামগঞ্জে মহান মে দিবস পালিত। কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা খানসামায় মে দিবসে শ্রমিকদের অধিকার আদায়ের প্রত্যয়
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

খানসামায় মে দিবসে শ্রমিকদের অধিকার আদায়ের প্রত্যয়

  • Reporter Name
  • সময়: ০৩:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ২০ Time View

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের খানসামায় নানা আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৯টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির সদস্য সম্পাদক সফিকুল আলমের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, সাবেক জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম প্রধান এবং উপজেলা বিএনপির সদস্য ছাঈয়েদ আহমেদ সেলিম বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা সুবিধা বৃদ্ধি এবং শ্রম আইন বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শক্তিশালী অবস্থান গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, সংগঠিত শ্রমিক সমাজই পারে নিজেদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে। এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নিজ নিজ সংগঠনের সমস্যা, দাবি-দাওয়া ও প্রস্তাবনা তুলে ধরা হয়।

প্রধান অতিথি আখতারুজ্জামান মিয়া এমপি শ্রমিকদের ন্যায্য দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং শ্রমিকবান্ধব নীতি প্রণয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে মহান মে দিবস পালিত।
Tag :
জনপ্রিয় নিউজ

তেঁতুলিয়ায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

খানসামায় মে দিবসে শ্রমিকদের অধিকার আদায়ের প্রত্যয়

সময়: ০৩:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের খানসামায় নানা আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৯টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির সদস্য সম্পাদক সফিকুল আলমের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, সাবেক জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম প্রধান এবং উপজেলা বিএনপির সদস্য ছাঈয়েদ আহমেদ সেলিম বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা সুবিধা বৃদ্ধি এবং শ্রম আইন বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শক্তিশালী অবস্থান গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, সংগঠিত শ্রমিক সমাজই পারে নিজেদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে। এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নিজ নিজ সংগঠনের সমস্যা, দাবি-দাওয়া ও প্রস্তাবনা তুলে ধরা হয়।

প্রধান অতিথি আখতারুজ্জামান মিয়া এমপি শ্রমিকদের ন্যায্য দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং শ্রমিকবান্ধব নীতি প্রণয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  যশোর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান