
অ্যাডভোকেট মোঃ কামরুজ্জামান ভূঁইয়া
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যাঁর নাম উচ্চারিত হলেই গণতন্ত্র, আপসহীন নেতৃত্ব ও সংগ্রামের প্রতিচ্ছবি ভেসে ওঠে—তিনি তিনবারের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা। তাঁর জীবন ছিল স্বৈরশাসনবিরোধী আন্দোলন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক ধারা রক্ষার এক নিরবচ্ছিন্ন সংগ্রাম।
এই মহীয়সী নেত্রীর প্রয়াণে দেশ হারিয়েছে এক সাহসী অভিভাবককে, আর জাতি হারিয়েছে এক দৃঢ় কণ্ঠস্বর। তাঁর অবদান কেবল ক্ষমতার রাজনীতিতে সীমাবদ্ধ নয়; বরং তিনি ছিলেন গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

এই শোকাবহ মুহূর্তে ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছে।সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আলমাছ উদ্দিন এক শোকবার্তায় বলেন—“দেশের গণতান্ত্রিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক।”সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল কাশেম খান শোক প্রকাশ করে বলেন—“এই ক্ষতি শুধু একটি রাজনৈতিক দলের নয়, সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি।”
এছাড়াও সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফতেজুর রহমান খান বিবেক এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ কামরুজ্জামান ভূঁইয়া এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন—“তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাহসিকতা ও গণতন্ত্রের প্রতি অবিচল অবস্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকাস্থ মানিকগঞ্জবাসীসহ মানিকগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ এই শোকের ভার বহন করছে। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এই শোক কেবল একটি বিদায় নয়—এটি একটি যুগের সমাপ্তি। তবে ইতিহাসের পাতায় তিনি থাকবেন চিরভাস্বর, গণতন্ত্রের বাতিঘর হয়ে।
অ্যাডভোকেট মোঃ কামরুজ্জামান ভূঁইয়া
লেখক, গবেষক ও কলামিষ্ট
দৈনিক মানবজীবন
Reporter Name 


























