Dhaka ১১:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভূরুঙ্গামারীতে জমির বিরোধে গোডাউন ভেঙে ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে চরভদ্রাসন উপজেলার দুর্গম চর ঝাউকান্দার উন্নয়নে একগুচ্ছ দাবি, নদীভাঙন রোধে জিও ব্যাগের আশ্বাস এমপি বাবুলের শিবপুরে ১৪৮ বোতল কাশির সিরাপসহ আটক ১, ডাকাতি মামলার আসামিও গ্রেপ্তার দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে লাল দলের জয় ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় নবীনগরে মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৪৮২ শিক্ষার্থী বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা সুনামগঞ্জে রাকেশ রঞ্জন চৌধুরীর স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গাজীপুরে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে এবং শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় কর্মবিরতি পালন করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারীরা।সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কর্মবিরতি শুরু হয়। কর্মসূচির আওতায় কোনো শিক্ষকরা শ্রেণিকক্ষে উপস্থিত হননি।

শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান সজল বলেন, “গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

তিনি আরও বলেন, “শিক্ষকদের পূর্ব ঘোষিত দাবি বাড়ি ভাড়া ২০% এবং চিকিৎসা ভাতা ১৫শত টাকা সহ সকল যৌক্তিক দাবি দ্রুত প্রজ্ঞাপন আকারে বাস্তবায়ন করা হোক, যাতে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যেতে পারেন।” শ্রীপুর উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতিতে অংশ নেওয়ায় সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাজমুল মন্ডল বলেন, “শিক্ষকদের যৌক্তিক দাবি বারবার উপেক্ষিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে দাবি জানানো সত্ত্বেও রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে আমাদের ওপর হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”

সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কাজ করি। অথচ সেই শিক্ষকদের সম্মান ও ন্যায্য অধিকার বারবার অবহেলিত হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মোঃ সুলতান মাহমুদ  , গাজীপুর থেকে

আরও পড়ুনঃ  শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি রাশেদের
Tag :
জনপ্রিয় নিউজ

ভূরুঙ্গামারীতে জমির বিরোধে গোডাউন ভেঙে ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

গাজীপুরে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

সময়: ১০:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে এবং শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় কর্মবিরতি পালন করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারীরা।সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কর্মবিরতি শুরু হয়। কর্মসূচির আওতায় কোনো শিক্ষকরা শ্রেণিকক্ষে উপস্থিত হননি।

শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান সজল বলেন, “গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

তিনি আরও বলেন, “শিক্ষকদের পূর্ব ঘোষিত দাবি বাড়ি ভাড়া ২০% এবং চিকিৎসা ভাতা ১৫শত টাকা সহ সকল যৌক্তিক দাবি দ্রুত প্রজ্ঞাপন আকারে বাস্তবায়ন করা হোক, যাতে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যেতে পারেন।” শ্রীপুর উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতিতে অংশ নেওয়ায় সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাজমুল মন্ডল বলেন, “শিক্ষকদের যৌক্তিক দাবি বারবার উপেক্ষিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে দাবি জানানো সত্ত্বেও রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে আমাদের ওপর হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”

সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কাজ করি। অথচ সেই শিক্ষকদের সম্মান ও ন্যায্য অধিকার বারবার অবহেলিত হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মোঃ সুলতান মাহমুদ  , গাজীপুর থেকে

আরও পড়ুনঃ  রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর