Dhaka ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ ডিমলার নাউতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা মাদক কারবারিদের আতঙ্কে মাদকবিরোধী আন্দোলনের কর্মীরা আদিতমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু গণধর্ষণের পর হত্যার অভিযোগ ইউনিয়ন ভূমি অফিসেও সেবা সহজীকরণে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ — সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রণি গৌরীপুরে অপকর্মের অভিযোগে আলোচনায় মতিউর রহমান আপোষ-মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ডিএসবি সদস্য ক্লোজড মরহুম আজাদ ফারুক আহমেদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেতুলিয়ায় শালবাহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার’

  • Reporter Name
  • সময়: ১১:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৭ Time View

সম্মান বজায় রেখে সুবিধাবঞ্চিতদের পাশে মানবিক উদ্যোগ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

“দান নয়, সম্মানের অধিকার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে ব্যতিক্রমধর্মী ‘১ টাকায় কুরবানির বাজার’ আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। শনিবার (২৩ মে) নগরীতে আয়োজিত এ বাজার থেকে প্রায় ৫ শতাধিক ছিন্নমূল ও দরিদ্র পরিবার মাত্র ১ টাকা নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী ক্রয় করেছেন। প্রতিটি পরিবার প্রায় ৬০০ থেকে ৭০০ টাকার পণ্যসামগ্রী পেয়েছে।

সকাল ১১টায় গরিব ও অসহায় মানুষের জন্য আয়োজিত এই অস্থায়ী সুপারশপের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সরেজমিনে দেখা যায়, চাল, ডাল, চিনি, সুজি, ডিম, তেল, কাপড়, ব্যাগসহ প্রায় ১৭ ধরনের প্রয়োজনীয় পণ্য দিয়ে সাজানো হয়েছিল সুপারশপটি। সেখানে মাত্র ১ টাকায় ১ কেজি চাল, ১ কেজি সুজি এবং ৪ প্যাকেট নুডলস পাওয়া যায়। এছাড়া ৩ টাকায় দেওয়া হয় ১ লিটার তেল। প্রতিটি পরিবারকে ১০ টাকার ডামি কয়েন দেওয়া হয়, যার মাধ্যমে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য নির্বাচন করে কিনতে পারেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশন জানিয়েছে, মানবিক সহায়তার পাশাপাশি সুবিধাভোগীদের সম্মান ও আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,
“দরিদ্র মানুষের নাগরিক সম্মান অক্ষুণ্ণ রেখে সাহায্য করার যে অভিনব পদ্ধতি বিদ্যানন্দ চালু করেছে, সেটার জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। অর্থনৈতিক মন্দার এই সময়ে অভাবী মানুষের পাশে নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় নিয়ে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিদ্যানন্দের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন বলেন,
“আমরা চাই না কেউ সাহায্য নিতে গিয়ে অস্বস্তি বোধ করুক। ঈদ সবার জন্য আনন্দের—এই আনন্দ যেন সম্মানের সঙ্গে প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেটিই আমাদের লক্ষ্য।”

আরও পড়ুনঃ  বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্প নিয়ে যুব ট্রেড ইউনিয়ন নেতাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তিনি সমাজের বিত্তবান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকদের ভাষ্য, এই আয়োজন শুধুমাত্র সহায়তা নয়, বরং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সম্মান ও আত্মমর্যাদা রক্ষার একটি অনন্য প্রচেষ্টা। বিদ্যানন্দ বিশ্বাস করে, সহায়তা এমনভাবে দেওয়া উচিত যেখানে গ্রহীতার মর্যাদা অটুট থাকে এবং তারা সমাজের একজন সম্মানিত সদস্য হিসেবে নিজেকে অনুভব করতে পারেন।

Tag :
জনপ্রিয় নিউজ

আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম

চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার’

সময়: ১১:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

সম্মান বজায় রেখে সুবিধাবঞ্চিতদের পাশে মানবিক উদ্যোগ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

“দান নয়, সম্মানের অধিকার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে ব্যতিক্রমধর্মী ‘১ টাকায় কুরবানির বাজার’ আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। শনিবার (২৩ মে) নগরীতে আয়োজিত এ বাজার থেকে প্রায় ৫ শতাধিক ছিন্নমূল ও দরিদ্র পরিবার মাত্র ১ টাকা নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী ক্রয় করেছেন। প্রতিটি পরিবার প্রায় ৬০০ থেকে ৭০০ টাকার পণ্যসামগ্রী পেয়েছে।

সকাল ১১টায় গরিব ও অসহায় মানুষের জন্য আয়োজিত এই অস্থায়ী সুপারশপের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সরেজমিনে দেখা যায়, চাল, ডাল, চিনি, সুজি, ডিম, তেল, কাপড়, ব্যাগসহ প্রায় ১৭ ধরনের প্রয়োজনীয় পণ্য দিয়ে সাজানো হয়েছিল সুপারশপটি। সেখানে মাত্র ১ টাকায় ১ কেজি চাল, ১ কেজি সুজি এবং ৪ প্যাকেট নুডলস পাওয়া যায়। এছাড়া ৩ টাকায় দেওয়া হয় ১ লিটার তেল। প্রতিটি পরিবারকে ১০ টাকার ডামি কয়েন দেওয়া হয়, যার মাধ্যমে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য নির্বাচন করে কিনতে পারেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশন জানিয়েছে, মানবিক সহায়তার পাশাপাশি সুবিধাভোগীদের সম্মান ও আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,
“দরিদ্র মানুষের নাগরিক সম্মান অক্ষুণ্ণ রেখে সাহায্য করার যে অভিনব পদ্ধতি বিদ্যানন্দ চালু করেছে, সেটার জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। অর্থনৈতিক মন্দার এই সময়ে অভাবী মানুষের পাশে নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় নিয়ে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিদ্যানন্দের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন বলেন,
“আমরা চাই না কেউ সাহায্য নিতে গিয়ে অস্বস্তি বোধ করুক। ঈদ সবার জন্য আনন্দের—এই আনন্দ যেন সম্মানের সঙ্গে প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেটিই আমাদের লক্ষ্য।”

আরও পড়ুনঃ  রাজশাহীতে চলছে ভূমিসেবা মেলা ২০২৬