Dhaka ১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩ পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে কার্য নির্বাহী সদস্য মরহুম আব্দুল হামিদ খান সহ সকল মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারী সহ ১৩ আসামি গ্রেপ্তার!!
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪

  • Reporter Name
  • সময়: ০৭:৫৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৭ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় একটি মন্দির ও সংলগ্ন জমির নিয়ন্ত্রণ নিয়ে ইসকনের অনুসারীদের সঙ্গে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৬ জুন(শনিবার) ভোরে দফায় দফায় সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতের দিকে ইসকনের একটি দল নন্দনকানন এলাকার লোকনাথ মন্দির-সংলগ্ন স্থানে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় মন্দির এলাকায় একটি কক্ষ ভাঙচুর এবং কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন কবির ভূঁইয়া জানান, লোকনাথ মন্দিরকে কেন্দ্র করে ইসকন ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মন্দিরসংলগ্ন কিছু খাসজমি দখলের চেষ্টা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের দাবি, ইসকন ধাপে ধাপে ওই জমি ও মন্দিরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। তবে এ বিষয়ে ইসকনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে অতীতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ইসকনের বিরুদ্ধে জমি দখল ও মন্দিরের নাম ব্যবহার করে অনুদান সংগ্রহের অভিযোগ উঠেছিল। সে সময় প্রবর্তক সংঘের নেতারাও বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছিলেন।
সংঘর্ষের ঘটনায় আহত চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আটক ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের বক্তব্য নিয়ে ঘটনার তদন্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ডিবির সাঁড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার-মোটরসাইকেল
Tag :
জনপ্রিয় নিউজ

ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি

চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪

সময়: ০৭:৫৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় একটি মন্দির ও সংলগ্ন জমির নিয়ন্ত্রণ নিয়ে ইসকনের অনুসারীদের সঙ্গে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৬ জুন(শনিবার) ভোরে দফায় দফায় সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতের দিকে ইসকনের একটি দল নন্দনকানন এলাকার লোকনাথ মন্দির-সংলগ্ন স্থানে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় মন্দির এলাকায় একটি কক্ষ ভাঙচুর এবং কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন কবির ভূঁইয়া জানান, লোকনাথ মন্দিরকে কেন্দ্র করে ইসকন ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মন্দিরসংলগ্ন কিছু খাসজমি দখলের চেষ্টা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের দাবি, ইসকন ধাপে ধাপে ওই জমি ও মন্দিরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। তবে এ বিষয়ে ইসকনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে অতীতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ইসকনের বিরুদ্ধে জমি দখল ও মন্দিরের নাম ব্যবহার করে অনুদান সংগ্রহের অভিযোগ উঠেছিল। সে সময় প্রবর্তক সংঘের নেতারাও বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছিলেন।
সংঘর্ষের ঘটনায় আহত চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আটক ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের বক্তব্য নিয়ে ঘটনার তদন্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩