Dhaka ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট, ৪ মোটরসাইকেল আরোহীকে জরিমানা সরিষাবাড়ীতে ২৭৮.৩০ মিটার দীর্ঘ গার্ডার সেতুর নির্মাণকাজের শুভ উদ্বোধন হারিয়ে যাওয়া সাইকেল উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্য বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুর ‎বীরগঞ্জের সাহাডবী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে করেন বিএনপি নেতৃবৃন্দ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত! নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহী আরও দৃষ্টিনন্দন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমার নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল

  • Reporter Name
  • সময়: ১১:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৯৯ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম


চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দারোগা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যা পাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে চাম্বলের সিকদার দোকান এলাকা থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন জুয়েল রানা। দারোগা বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং অটোরিকশার লোহার রড তার বুকে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এদিকে নিহত জুয়েল রানার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার দিবাগত রাতে ব্রাজিলের ম্যাচ শেষে তিনি লিখেছিলেন, “দল হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।” তার আকস্মিক মৃত্যুর পর পোস্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও পড়ুনঃ  ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর সম্প্রীতির আহ্বান
Tag :
জনপ্রিয় নিউজ

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট, ৪ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমার নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল

সময়: ১১:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম


চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দারোগা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যা পাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে চাম্বলের সিকদার দোকান এলাকা থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন জুয়েল রানা। দারোগা বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং অটোরিকশার লোহার রড তার বুকে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এদিকে নিহত জুয়েল রানার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার দিবাগত রাতে ব্রাজিলের ম্যাচ শেষে তিনি লিখেছিলেন, “দল হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।” তার আকস্মিক মৃত্যুর পর পোস্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও পড়ুনঃ  নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার