Dhaka ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধে তারিখ কারসাজি, নকল BSTI লোগো: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি, লুটপাট-ভাঙচুর; আহত ৪ শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর নিলেন ডা. নূরুল হক কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাঁদপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৮:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৯৬ Time View

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি :

কুমিল্লা অঞ্চল টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলার কৃষক গ্রুপগুলোর মাঝে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিকে আধুনিকায়নের লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে।

তিনি কৃষকদের উদ্দেশ্যে যন্ত্রপাতিগুলো সঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণের আহ্বান জানিয়ে বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে এসব যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব হবে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করারও আহ্বান জানান তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠানে ৭টি কৃষক গ্রুপের মাঝে ৭টি ভুট্টা মাড়াই যন্ত্র, ৩১টি গ্রুপের মাঝে ৩১টি স্প্রে মেশিন এবং ১৩টি গ্রুপের মাঝে ১৩টি এলএলপি ও ফিতা পাইপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন কৃষক গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  প্যাকেট চিনির সংকট, কেজিতে দাম বেড়েছে আরও ৫ টাকা
Tag :
জনপ্রিয় নিউজ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

চাঁদপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

সময়: ০৮:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬