Dhaka ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জেলাভিত্তিক কিডনি ও ক্যানসার চিকিৎসা সম্প্রসারণে সরকারের পরিকল্পনা এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! নবীগঞ্জে যুব সমাজকে বাঁচাতে ফুটবল খেলার কোন বিকল্প নাই- ইউএনও প্রেমের ফাঁদে নিখোঁজ পুলিশ কন্যা ৫৩ দিন পর উদ্ধার, জয়পুরহাটে মিলল তাছনিয়া! বগুড়ায় স্বাচিপ নেতা ও চিকিৎসক ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার!! প্রতিহিংসার রাজনীতি ও ‘ডিভাইড অ্যান্ড রুল’ পরিহারের আহ্বানকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাকচাপায় নিহত বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী জননেতা তোফায়েল আহমেদের প্রয়ানে নিউইর্য়কে নাগরিক স্বরণ সভা রবিবার,২৮ জুন বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ নবীগঞ্জে মাধ্যমিক স্তরে মৃত্যুবরণকারী সকল শিক্ষক- কর্মচারীদের স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চুরির অভিযোগে যুবককে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

  • Reporter Name
  • সময়: ০৭:১৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৩০ Time View

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন এলাকায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।

রোববার (২১ জুন) দুপুরে রেলওয়ে পাবলিক হাই স্কুলের গেটের ভেতর এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ  সূত্র জানা গেছে, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করার পর তাকে মারধর করা হয়। এক পর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হলে তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা-পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়ি অবরোধ করে রাখে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের পরিস্থিতি উদ্‌ঘাটনে তদন্ত চলছে। আমাদেরকে স্থানীয় লোকজন বলেছে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

জেলাভিত্তিক কিডনি ও ক্যানসার চিকিৎসা সম্প্রসারণে সরকারের পরিকল্পনা

চুরির অভিযোগে যুবককে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

সময়: ০৭:১৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন এলাকায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।

রোববার (২১ জুন) দুপুরে রেলওয়ে পাবলিক হাই স্কুলের গেটের ভেতর এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ  সূত্র জানা গেছে, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করার পর তাকে মারধর করা হয়। এক পর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হলে তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা-পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়ি অবরোধ করে রাখে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের পরিস্থিতি উদ্‌ঘাটনে তদন্ত চলছে। আমাদেরকে স্থানীয় লোকজন বলেছে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

আরও পড়ুনঃ  ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার