Dhaka ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বগুড়ায় ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মাতারবাড়ী পোর্ট অ্যাক্সেস রোড প্রকল্পে বালু উত্তোলনে ৪১৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকে ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ নারী কেলেঙ্কারিতে বহিষ্কৃত সেই আরিফকে বিআইডব্লিউটিএর ক্রয় ও সংরক্ষণ বিভাগে পদায়ন পলাশবাড়ীতে মানসম্মত ওষুধ বিক্রয় ও অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু, দেড় ঘণ্টা পর মরদেহ উদ্ধার হোয়াইক্যংয়ের কাটাখালী সীমান্তে আপন দুই ভাইয়ের মাদক সিন্ডিকেটের অভিযোগ কালিগঞ্জে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার কালিয়াকৈরে ‘হানিট্র্যাপ’ চক্রের ৪ সদস্য আটক ভোলাহাটে খাদ্য গুদামের সামনে ইয়াবা সেবনকালে হাতেনাতে ৪ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ গ্রেফতার ৩, উদ্ধার লুণ্ঠিত মালামাল

  • Reporter Name
  • সময়: ১২:১৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২৫ Time View

মো. ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই রাতে কোটচাঁদপুর থানার সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের কুশোকুড়ী মাঠ এলাকায় দুর্বৃত্তরা রাস্তার ওপর একটি খেজুর গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। পরে মুখোশধারী ডাকাতরা মোটরসাইকেল আরোহী ও ট্রাকচালকদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।

ডাকাতদের হামলায় গ্রামীণ ব্যাংকের মুজিবনগর শাখার ব্যবস্থাপক জহুরুল ইসলাম গুরুতর আহত হন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-এর নির্দেশনায় থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি বিশেষ দল তদন্তে নামে।

অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য সুরত আলী ওরফে সুরত ডাকাতকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সুরত আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর পাংশা থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সরদার আলতাফ ওরফে আলতাফ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ২৩ জুলাই চুয়াডাঙ্গা সদর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সহযোগী আরিফুলকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুরত আলী ও আলতাফকে আদালতে হাজির করা হলে তারা ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। অপরদিকে গ্রেফতারকৃত আরিফুলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো ডাকাত চক্রকে আইনের আওতায় আনতে তদন্ত চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  হুমকি, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুইজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

বগুড়ায় ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ গ্রেফতার ৩, উদ্ধার লুণ্ঠিত মালামাল

সময়: ১২:১৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মো. ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই রাতে কোটচাঁদপুর থানার সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের কুশোকুড়ী মাঠ এলাকায় দুর্বৃত্তরা রাস্তার ওপর একটি খেজুর গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। পরে মুখোশধারী ডাকাতরা মোটরসাইকেল আরোহী ও ট্রাকচালকদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।

ডাকাতদের হামলায় গ্রামীণ ব্যাংকের মুজিবনগর শাখার ব্যবস্থাপক জহুরুল ইসলাম গুরুতর আহত হন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-এর নির্দেশনায় থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি বিশেষ দল তদন্তে নামে।

অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য সুরত আলী ওরফে সুরত ডাকাতকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সুরত আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর পাংশা থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সরদার আলতাফ ওরফে আলতাফ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ২৩ জুলাই চুয়াডাঙ্গা সদর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সহযোগী আরিফুলকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুরত আলী ও আলতাফকে আদালতে হাজির করা হলে তারা ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। অপরদিকে গ্রেফতারকৃত আরিফুলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো ডাকাত চক্রকে আইনের আওতায় আনতে তদন্ত চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ