
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি – কামদিয়া সড়কের ১নং রেলগেট এলাকার দীর্ঘদিনের ভাঙা ও উঁচু–নিচু রাস্তাটি নিজে দাঁড়িয়ে মেরামত করলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল থাকায় ভারী যানবাহন ও ভ্যান–রিকশা চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। একারণে সাধারণ মানুষেরও চলাচলে বিড়ম্বনায় পড়তে হতো। বিষয়টি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের নজরে আসলে আজ বুধবার বিকেলে নিজ উদ্যোগে সংস্কার করেন। এর ফলে দীর্ঘদিনের জনদূর্ভোগ থেকে রেহাই পেল সাধারণ মানুষ।
রাস্তাটি সংস্কার জনস্বার্থে এমন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপস্থিত লোকজন। ভবিষ্যতেও পাঁচবিবির উন্নয়নে জনবান্ধব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে মনে করেন।
Reporter Name 


















