সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের সন্তান, আধুনিক নবীনগরের রূপকার, মাটি ও মানুষের আস্থার প্রতীক আলহাজ্ব মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। তিনি ৫ মে ২০০০ সালে মৃত্যুবরণ করেন।
তিনি একাধারে ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব, সলিমগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক মিশরের রাষ্ট্রদূত এবং সাবেক সংসদ সদস্য।
জীবদ্দশায় তিনি নিজ এলাকায় মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতালসহ অসংখ্য ব্রিজ-কালভার্ট নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও অসংখ্য শিক্ষিত বেকারকে সরকারি-বেসরকারি চাকরির সুযোগ করে দিয়েছেন।
তার সততা, প্রজ্ঞা ও জনসেবামূলক কর্মকাণ্ড আজও এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে আছে।
সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 






















